• Home
  • জেলার খবর
  • “গ্রেপ্তারের ভয় দেখিয়ে দলে টানে” মুকুল রায়ের মৃত্যু নিয়ে বিজেপিকে দোষারোপ ফিরহাদের

“গ্রেপ্তারের ভয় দেখিয়ে দলে টানে” মুকুল রায়ের মৃত্যু নিয়ে বিজেপিকে দোষারোপ ফিরহাদের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: “গ্রেপ্তারের ভয় দেখিয়ে ওনাকে দলে টানে” মুকুল রায়ের মৃত্যু নিয়ে, ছেলে শুভ্রাংশুর পর, এবার বিজেপিকে আক্রমণ কলকাতার মেয়র, তথা রাজ্যের মন্ত্রী, ফিরহাদ হাকিমের। কী বক্তব্য তাঁর? তিনি দাবি করেন যে গেরুয়া শিবির লাগাতার ভয় দেখাচ্ছিল প্রয়াত তৃণমূল নেতাকে। শুধু তাই নয়, এর সঙ্গে ফিরহাদ হাকিম এটাও দাবি করেন যে তখন থেকেই লাগাতার মনে মনে লড়াই করছিলেন এবং সোমবার মারা যান। 

সোমবার বঙ্গ রাজনীতির মুখ্য আলোচনার বিষয় মুকুল রায়। রবিবার রাতে, দীর্ঘ অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পর, তিনি চলে যান তারাদের দেশে। তাঁর মৃত্যুকে ঘিরে ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে গোটা রাজ্যে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্য প্রভাবশালী নেতা, সকলেই শোকাহত।

পিতার মৃত্যুর পর গেরুয়া শিবিরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন শুভ্রাংশু রায়। তাঁর বক্তব্য, “বড্ড কষ্ট পাচ্ছিলেন বাবা। আমার মায়ের কাছে উনি চলে গেলেন। বাবার মৃত্যুর খবর জানানোর পর নিজে ফোন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাবতীয় সমস্ত ব্যবস্থা উনি করে দিচ্ছেন। খোঁজ নিচ্ছেন কর্মীরা। দলের বহু প্রবীণ নেতা ফোন করেছেন।” এরপরই তাঁর অভিযোগ, “বাবার শারীরিক অবস্থা কেমন, তা নিয়ে লাগাতার ফোন করা হতো তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে। খোঁজখবর রাখতেন তাঁরা। আজ অবধি আমাকে কেউ ফোন করেনি অন্য দল থেকে। প্রথম দিকে কয়েকবার এসে খোঁজ নিয়ে গিয়েছেন সৌমিত্র খাঁ। বিজেপির তরফ থেকে কেউ এখনো যোগাযোগ করেনি।”

এরপর মুকুল রায়ের মৃত্যু নিয়ে বিজেপিকে দোষারোপ করলেন রাজ্যের মন্ত্রী, তথা কলকাতার মেয়র, ফিরহাদ হাকিম। তিনি বলেন, “মুকুলদাকে বিজেপি হঠাৎ জেলের ভয় দেখিয়ে দলে টানে। বিজেপি লাগাতার ভয় দেখিয়ে চলেছিল তাঁকে। সেদিন থেকেই ওনার মনে মনে লড়াই শুরু হয়ে গিয়েছিল। লাগাতার লড়াই করছিলেন। আজ প্রয়াত হন। কাদের দোষ? যারা চাপে রেখেছে মুকুলদার মতো মানুষকে ভয় দেখিয়ে।”

Releated Posts

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

রাহুলকে অভিষেকের জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু সৌজন্যতা নাকি অন্যকিছু?

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি…

ByByHafizur Rahaman Jun 19, 2026

সই জাল কাণ্ডের তদন্ত করতে কল্যাণকে ফোন তদন্তকারীর, ক্ষুব্ধ তৃণমূল সাংসদ

সই জাল কাণ্ডের তদন্ত করতে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যান বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জিজ্ঞাসাবাদ করার ইচ্ছাপ্রকাশ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ফের কালীঘাটে সিআইডি, হানা মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের বাড়িতে

জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্যের তদন্ত করতেই সেখানে যান আধিকারিকরা। তাঁরা এই ব্যাপারে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top