• Home
  • জেলার খবর
  • বিস্ফোরক ছবি প্রকাশ শমীকের, ধৃত মোফাক্কেরুল ইসলামের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়

বিস্ফোরক ছবি প্রকাশ শমীকের, ধৃত মোফাক্কেরুল ইসলামের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এই মুহূর্তে মোথাবাড়ি কান্ডকে ঘিরে উত্তপ্ত ভোটমুখী বাংলার রাজনীতি। তার মাঝেই এক বিস্ফোরক ছবি জনসম্মুখে এনে শাসকদল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

কী সেই ছবি? মোথাবাড়ি কান্ডে সিআইডির জালে ধরা পড়েছেন মূল অভিযুক্ত, তথা মিম নেতা, মোফাক্কেরুল ইসলাম। শমীক ভট্টাচার্য যেই ছবি প্রকাশ্যে এনেছেন, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে মূল অভিযুক্তের সঙ্গে এবং তা নিয়েই তিনি যোগসূত্রের অভিযোগ তোলেন ঘাসফুল শিবিরের সঙ্গে মিম এবং অন্যান্য দলের।

শমীক ভট্টাচার্যের বক্তব্য, “এই ছবি থেকেই প্রমাণ যে মিমই তৃণমূল, তৃণমূলই মিম। হুমায়ুনই তৃণমূল, তৃণমূলই হুমায়ুন। সব মিলে মিশে একাকার, একই অঙ্গে এতরূপ’।” স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে যে এই মুহূর্তে রাজনৈতিক তরজা তুঙ্গে পৌঁছে গিয়েছে, তা বলাই বাহুল্য। এবার দেখার বিষয় যে আগামীদিনে এই ঘটনায় আর কি হয়। জল কতদূর গড়ায়, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top