• Home
  • জেলার খবর
  • কালিয়াচক অশান্তিকে পরিকল্পিত চক্রান্ত দাবি শমীকের

কালিয়াচক অশান্তিকে পরিকল্পিত চক্রান্ত দাবি শমীকের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: কালিয়াচক অশান্তিকে পরিকল্পিত চক্রান্ত বলে দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সাংবাদিক বৈঠক করে তিনি দাবি করেন যে প্রয়াস চলছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গকে বিচ্ছিন্ন করার। 

শমীক ভট্টাচার্য বলেন, “এটা পরিকল্পিত, কোনও স্থানীয় মানুষের জনরোষ নয়। প্রয়াস চলছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গকে বিচ্ছিন্ন করার।” এসআইআর কাজের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “জনবিন্যাস বদলে যাচ্ছে সীমান্তবর্তী এলাকার। চক্রান্ত চলছে বিনাযুদ্ধে ভারত দখলের। এপিসেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে মুর্শিদাবাদ, মালদহকে। জাল নোট ছড়িয়ে দেওয়া হচ্ছে। কোচবিহারে জঙ্গিগোষ্ঠীগুলি মডিউল তৈরি করেছে কোভিডকালে। রাজ্যের নানা জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে সেগুলো।”

তিনি আরও বলেন, “এবার হিন্দুদের সঙ্গে সঙ্গে ভাবার সময় এসেছে প্রগতিশীল মুসলিকদেরও। কারণ তা না হলে যা ঘটেছে ওপারে, তার প্রতিফলন এপারেও ঘটবে। এমনভাবে এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যাতে কঠোর পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বাধ্য করা হয় এবং সেখান থেকেই ছড়িয়ে পড়ে সাম্প্রদায়িক উত্তেজনা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top