• Home
  • জেলার খবর
  • “শাসক হল হত্যাকারী” অভিষেকের উপর হামলার ঘটনার নিন্দা করলেন মমতা

“শাসক হল হত্যাকারী” অভিষেকের উপর হামলার ঘটনার নিন্দা করলেন মমতা

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: রাজ্যে পালাবদলের পর এমনিতেই এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেস। তার উপর পরিস্থিতি আরো খারাপ হলো দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনাকে ঘিরে। 

সোনারপুরে নিহত দলীয় কর্মীর পরিবারকে দেখতে গিয়ে তাঁকে চরম বিক্ষোভের মুখে পড়তে হয়। কালো পতাকা দেখানো থেকে শুরু করে ডিম ছোড়া, জামাকাপড় ছিঁড়ে মারধর, সবকিছুরই সম্মুখীন হতে হয় ঘাসফুল শিবিরের সেনাপতিকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদিও বিজেপিকে এর জন্য দায়ী করেছেন। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। 

ঘটনাটি নিয়ে নিজের অবস্থান জানালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি দলের তরফ থেকে পোস্ট করা ঘটনার ভিডিওটি শেয়ার করেন এবং তীব্র নিন্দা জানান। মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “শাসক হল হত্যাকারী – ধিক্কার বিজেপি।” প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই পোস্ট ভাইরাল হতে বিন্দুমাত্র সময় লাগেনি। তা চোখের নিমেষে ছড়িয়ে পড়তেই কমেন্টের বন্যা বয়ে। অনেকে এই ঘটনার নিন্দা করলেও আবার অনেকে দাবি করেছেন যে উচিত শিক্ষা দেওয়া হয়েছে। তবে দিনের শেষে এই ঘটনা নিয়ে তোলপাড় চলছে বঙ্গ রাজনীতিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top