দেবজিৎ মুখার্জি, কলকাতা: আরজি কর হত্যাকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেনের। হাসপাতালের দুর্নীতি নিয়ে বক্তব্য রাখার পাশাপাশি সরকারকে সবরকম তথ্য দিয়ে সহযোগিতা করতে প্রস্তুত বলেও তিনি জানান।
বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তনু সেনের অভিযোগ, চরম প্রভাব ছিল এক বিশেষ উত্তরবঙ্গ লবির স্বাস্থ্যব্যবস্থার উপর। তাঁর বক্তব্য, স্বাস্থ্য দফতরের একাংশ চিকিৎসক এসপি দাসের নেতৃত্বে কার্যত নিয়ন্ত্রিত হত এবং তখন এক শক্তিশালী চক্র তৈরি হয়েছিল আরজি করকে ঘিরে। তাঁর অভিযোগের নিশানায় ছিলেন সন্দীপ ঘোষ ও রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ও। তাঁর দাবি, অনেকদিন ধরে দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ায় তাঁকে একঘরে করা হয়েছিল। এমনকি সরিয়ে দেওয়া হয় রোগীকল্যাণ সমিতির পদ থেকেও।
অভয়ার মৃত্যুর প্রসঙ্গ টেনে তিনি বলেন, “মর্মান্তিক ছিল। সাসপেন্ড করা হয়েছিল সত্যি কথা বলেছিলাম বলে। তবে এখন সরকার পাল্টেছে। গোটা বিশ্ব তাকিয়ে অভয়ার বিচারের দিকে। এজন্য আমি প্রস্তুত সবরকম সহযোগিতা করতে। মুখ বন্ধ রেখেছিলাম শুধু মেয়ের কেরিয়ারের কথা ভেবে। কিন্তু এখন ডাক্তার হয়ে গেছে মেয়ে। তাই কোনও পিছুটান আর নেই এখন।”



By











