দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: “ভোটের পর গণতান্ত্রিক পদ্ধতিতে বদলা” বারাসাতের কাছারি ময়দানের জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, নির্বাচনের পর ব্রিগেড ও হাওড়ার ঘটনার বদলা নেওয়া হবে।
ব্রিগেডের ময়দানে এক হকারকে চিকেন প্যাটিস নিয়ে যাওয়ার জন্য মারধরের ঘটনার প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে হাওড়াতেও একই ঘটনা ঘটেছে এবং ভোটের পর এই সবকিছুর বদলা নেওয়া হবে। তৃণমূল সুপ্রিমো জানান যে যাঁরা মেরেছেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাঁর কাছে বদলার অর্থ শান্তি, গণতন্ত্র। তাঁর কাছে হত্যার বদলা হত্যা বা অশান্তি নয়। কী খাবে মানুষ, তা বলে দিতে পারে না কেউ।
এদিন তিনি এও বলেন যে ভোটের পর সব হাওয়া বেরিয়ে যাবে। নাম বাদ দেওয়া নিয়ে কটাক্ষ করার পাশাপাশি গণতন্ত্রের থাপ্পরের কথাও বলেছেন জোর করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের দিয়ে ভোট করালে। তিনি জানান যে এর জবাব দিতে হবে জোড়া ফুলে ভোট দিয়ে এবং বিজেপি মিথ্যের ফুলঝুড়ি ওড়াচ্ছে।



By










