• Home
  • জেলার খবর
  • ‘উচ্ছেদ নয় পুনর্বাসন ছাড়া’ আদালতের দ্বারস্থ হচ্ছেন ১০৫টি সেতুর বাসিন্দা ও ব্যবসায়ীরা

‘উচ্ছেদ নয় পুনর্বাসন ছাড়া’ আদালতের দ্বারস্থ হচ্ছেন ১০৫টি সেতুর বাসিন্দা ও ব্যবসায়ীরা

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: উচ্ছেদ নয় পুনর্বাসন ছাড়া, এই দাবি তুলে কলকাতা হাই কোর্টে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন কলকাতা পুরসভা এলাকার ১০৫টি সেতুর বাসিন্দা ও ব্যবসায়ীরা। এমনিতেই উচ্ছেদ অভিযান ঘিরে উত্তাল ভোট-পরবর্তী বঙ্গ রাজনীতি, তার উপর কোর্টের দ্বারস্থ হওয়া বিষয়টিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। বিষয়টি ঘিরে এই মুহূর্তে জোর চাঞ্চল্য ছড়িয়েছে বঙ্গ রাজনৈতিক মহলে। 

রাজ্যে পালাবদলের পর উচ্ছেদ অভিযান এক বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে রাজ্য রাজনীতিতে। একদিকে শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপি সরকারের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে জবরদখল মেনে নেওয়া হবে না, অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলির বক্তব্য, গেরুয়া শিবির দরিদ্রদের রুজি-রুটির উপর আঘাত আনছে। যদিও এর পাল্টাও দেওয়া হয়েছে শাসক শিবিরের তরফ থেকে।

এই পরিস্থিতিতে শহরকে সুশ্রী করে তুলতে এবং ঝুঁকিপূর্ণ সেতু ভেঙে দুর্ঘটনা রোধ করতে পুরসভার তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে ১০৫টি সেতুর নিচের বাসিন্দা ও ব্যবসায়ীদের। বাসিন্দাদের ভয়, আগামী শনিবার ও রবিবার চলতে পারে বুলডোজার এবং সেই কারণে মালপত্র সরানো শুরু করেছে একাধিক সেতুর নিচে থাকা বাসিন্দারা। ব্যবসায়ীরাও  জিনিসপত্র সরাতে শুরু করে দিয়েছেন। বিভিন্ন দলের নেতাদেরও দ্বারস্থ হচ্ছেন তাঁরা। তবে নোটিস নিয়ে কেউই তেমন মুখ খুলছেন না বিজেপির। অন্যদিকে হাত তুলে নিয়েছেন তৃণমূল নেতারাও। সুতরাং কোর্টে যাওয়া ছাড়া তাঁদের আর কোনও রাস্তা নেই। গুরুত্বপূর্ণ বিষয় হল নোটিস পাওয়া বাসিন্দাদের মধ্যে সকল রাজনৈতিক দলের সদস্যরাই রয়েছে। এবার দেখার বিষয় যে আদালত গিয়ে তাঁরা কোন সুফল পান কিনা।

Releated Posts

“এখনও সময় আছে” বিদ্রোহীদের বার্তা মমতার

ফেসবুক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির কোলে আশ্রয় না নিয়ে নিজেকে প্রশ্ন করুন। তাঁদের কথা ভাবুন, যাঁরা আপনাদের…

ByByHafizur Rahaman Jul 8, 2026

ডিম হামলার ঘটনায় আদালতে মীনাক্ষী

আদালতের হস্তক্ষেপ চান তিনি। এই সংক্রান্ত আবেদন জানান বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। জানা গিয়েছে, মামলা দায়েরের ক্ষেত্রে তিনি…

ByByHafizur Rahaman Jul 8, 2026

“জঙ্গলরাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে” প্রভাস মন্ডলকে এনকাউন্টার নিয়ে বললেন মহুয়া

সোশ্যাল মিডিয়ায় ঘটনা প্রসঙ্গে মহুয়া মৈত্র লেখেন, “জঙ্গলরাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে।” তাঁর প্রশ্ন, “কী হচ্ছে বাংলায়? এবার নতুন…

ByByHafizur Rahaman Jul 8, 2026

“রাজ্যজুড়ে তাণ্ডব চলেছে” মিছিলে হামলার ঘটনার নিন্দা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “রাজ্যজুড়ে তাণ্ডব চলেছে। দু’মাসে ধর্ষিতা, নিগৃহীতা হয়েছেন ৪০ জন। পুলিশ সুরক্ষা দিতে পারছে না তাঁদের।…

ByByHafizur Rahaman Jul 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top