• Home
  • দেশ
  • দেশবাসীকে স্বস্তির খবর কেন্দ্রের, ১০ টাকা এক্সাইজ ডিউটি কমানো হলো পেট্রোল-ডিজেলের উপর

দেশবাসীকে স্বস্তির খবর কেন্দ্রের, ১০ টাকা এক্সাইজ ডিউটি কমানো হলো পেট্রোল-ডিজেলের উপর

Image

দেবজিৎ মুখার্জি: মধ্যপ্রাচ্যে প্রায় এক মাস ধরে চলছে ভয়াবহ যুদ্ধ, যার জেরে সমস্যায় পড়েছে গোটা বিশ্ব। জ্বালানি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে সকল দেশ। ব্যতিক্রম নয় ভারতও।

এমন পরিস্থিতিতে কেন্দ্রের তরফ থেকে স্বস্তির খবর দেওয়া হলো দেশবাসীকে। কী সেই স্বস্তির খবর? আবগারি শুল্ক কমানো হলো পেট্রোল-ডিজেলের উপর। ১০ টাকা এক্সাইজ ডিউটি কমানো হয়েছে। শুক্রবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের তরফ থেকে বিষয়টি বিবৃতি দিয়ে ঘোষণা করা হয়।

তারা জানিয়েছে, এতদিন ১৩ টাকা ধার্য করা হয়েছে পেট্রলে আবগারি শুল্ক লিটার প্রতি। এবার তা তিন টাকা করা হয়েছে দশ টাকা কমিয়ে। অন্যদিকে, ডিজেলের উপর ছিল ১০ টাকা, যা সম্পূর্ণই কমিয়ে দেওয়া হয়েছে। সুতরাং শূন্যে নেমে এসেছে আবগারি শুল্ক ডিজেলের উপর। অয়েল মার্কেটিং কোম্পানিগুলি স্বস্তি পাবে দুটির উপর দশ টাকা আবগারি শুল্ক কমানোয়। অন্যদিকে, অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলে আবগারি শুল্ক নতুন করে চাপানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top