• Home
  • জেলার খবর
  • পুনর্নির্বাচনের আগে স্বস্তি জাহাঙ্গিরের, ২৬ মে পর্যন্ত পদক্ষেপ করতে পারবে না পুলিশ

পুনর্নির্বাচনের আগে স্বস্তি জাহাঙ্গিরের, ২৬ মে পর্যন্ত পদক্ষেপ করতে পারবে না পুলিশ

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: পুনর্নির্বাচনের আগে বড় স্বস্তি ফলতা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খানের। সোমবার কলকাতা হাই কোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে পারবে না পুলিশ চলতি মাসের ২৬ তারিখ পর্যন্ত। 

এদিন আদালতে জাহাঙ্গির খানের আইনজীবীর দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরপর মামলা দায়ের করা হচ্ছে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। এমনকি ৯ বছর আগের ঘটনা টেনে এনেও এফআইআর দায়েরের অভিযোগ তোলা হয়। এছাড়া এই দাবিও করা হয় যে অতীতে শুভেন্দু অধিকারীকেও রক্ষাকবচ দেওয়া হয়েছিল একইরকম মামলায়। অন্যদিকে, রাজ্যের আইনজীবীর বক্তব্য, বুথ দখল, ভোটারদের আতঙ্কিত করা এবং ব্যালট বিকৃত করার মতো গুরুতর অভিযোগ রয়েছে জাহাঙ্গির খান ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে এবং সেই পরিস্থিতিতেই ভোট বাতিল করে পুনর্নির্বাচনের নির্দেশ দিতে বাধ্য হয়েছে কমিশন। 

যদিও বিচারপতির পর্যবেক্ষণ, নির্বাচনের গণতান্ত্রিক প্রক্রিয়া বলে সুযোগ দিতে হবে মামলাকারীকেও। এরপরই আদালতের তরফ থেকে জানানো হয় যে এই পর্যন্ত দায়ের হওয়া ৫টি এফআইআরের ক্ষেত্রে কোনও কঠোর পুলিশি পদক্ষেপ করা যাবে না ২৬ তারিখ অবধি। এবার দেখার বিষয় যে ফলতায় কেমন ফল করে তৃণমূল কংগ্রেস। এই বিশ্রী পরিস্থিতির মাঝে সেখানে তারা জয় পায় কিনা, সেটাই এখন দেখার। তবে পুনর্নির্বাচনের আগে জাহাঙ্গিরের এই স্বস্তি পাওয়াকে ঘিরে একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে বঙ্গ রাজনীতিতে। সেক্ষেত্রে নজরে রাখার বিষয় যে পুনর্নির্বাচনের দিন কি হয় বা এরপরে জাহাঙ্গির খানের এই মামলা নিয়ে কি নির্দেশ দেওয়া হয় কোর্টের তরফ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top