• Home
  • জেলার খবর
  • দ্বিতীয় দফার ভোটের মুখে পুলিশী তলব রত্না দেবনাথকে, জবাবে তিনি যা বললেন…..

দ্বিতীয় দফার ভোটের মুখে পুলিশী তলব রত্না দেবনাথকে, জবাবে তিনি যা বললেন…..

Image

দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কুমন্তব্য করার ঘটনায় দ্বিতীয় দফার ভোটের মুখে পুলিশী তলব পানিহাটির বিজেপি প্রার্থী, তথা অভয়ার মা, রত্না দেবনাথকে। যদিও তিনি তা নিতে অস্বীকার করেছেন নোটিসের স্বামীর নামে ভুল থাকায়।

এই ঘটনা নিয়ে রত্না দেবনাথ পুলিশের বিরুদ্ধে সরাসরি হেনস্তার অভিযোগ তুলেছেন। সংবাদমাধ্যমে তিনি জানান, “আমাকে রাজনৈতিকভাবে আক্রমণ করতে পারবে, তৃণমূলের ভান্ডারে এমন কিছু নেই। তাই এখন চেষ্টা চলছে পুলিশকে ব্যবহার করে সমন পাঠিয়ে হেনস্তা করার। কিন্তু আমাকে ভয় দেখানো যাবে না এভাবে।”

অন্যদিকে, ঘাসফুল শিবিরের বক্তব্য, আইনের উর্ধ্বে কেউ নন। পুলিশ তার কাজ করবেই যদি প্ররোচনামূলক মন্তব্য কেউ করেন। এবার দেখার বিষয় যে এই ব্যাপারে কমিশন হস্তক্ষেপ করে কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top