• Home
  • জেলার খবর
  • পানিহাটি থেকে বিজেপি প্রার্থী অভয়ার মা রত্না দেবনাথ

পানিহাটি থেকে বিজেপি প্রার্থী অভয়ার মা রত্না দেবনাথ

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ঘটলো যাবতীয় জল্পনার অবসান। যেটা মনে করা হচ্ছিল, শেষ পর্যন্ত সেটাই হল। আরজি কর আবেগকে ভোটবাক্সে কাজে লাগানোর সিদ্ধান্ত নিল বিজেপি। প্রার্থী করা হলো অভয়ার মাকে। পানিহাটি থেকে বিজেপির হয়ে লড়বেন রত্না দেবনাথ। বিষয়টি নিয়ে যে এই মুহূর্তে জোরা আলোচনা চলছে বঙ্গ রাজনীতিতে, তা বলাই বাহুল্য। 

সম্প্রতি, অভয়ার মা রত্না দেবনাথের বিজেপি থেকে প্রার্থী হয়ে ভোটের ময়দানে লড়াইয়ের সিদ্ধান্ত নেওয়ার পরই একপ্রকার স্পষ্ট হয়ে গিয়েছিল যে তিনিই পানিহাটি থেকে বিজেপির হয়ে লড়াই করবেন। যদিও বঙ্গ বিজেপির একাংশ নেতাকর্মী চাননি যে তিনি প্রার্থী হয়ে দাঁড়ান। কিন্তু শেষ পর্যন্ত আরজি কর আবেগকেই ভোটের ময়দানে কাজে লাগানো সিদ্ধান্ত নিলো গেরুয়া শিবির এবং তাঁকে করা হলো প্রার্থী।

এদিন বঙ্গ বিজেপির তরফ থেকে তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়, যেখানে ১৯টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নাম জানানো হয়েছে। কাকে কোন বিধানসভা কেন্দ্র থেকে দাঁড় করানো হয়েছে, সেই ব্যাপারে বিস্তারিত জানতে হলে ক্লিক করুন নিচের লিংকটি

https://www.facebook.com/share/p/18M1GLquE1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top