• Home
  • জেলার খবর
  • ভোটের আবহে সংসদে গুরুত্বপূর্ণ বিল পেশ করাকে ‘গণতন্ত্র বিরোধী’ তকমা রথীন ঘোষের

ভোটের আবহে সংসদে গুরুত্বপূর্ণ বিল পেশ করাকে ‘গণতন্ত্র বিরোধী’ তকমা রথীন ঘোষের

Image

দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: ভোটের আবহে বৃহস্পতিবার সংসদে তিনটি গুরুত্বপূর্ণ বিল পেশ করেছে কেন্দ্র, যা নিয়ে আওয়াজ তুলেছে তৃণমূল কংগ্রেস। পাঁচ রাজ্যে নির্বাচন চলাকালীন কেন্দ্রের এই পদক্ষেপকে ‘গণতন্ত্র বিরোধী’ বলে তকমা দিয়েছে ঘাসফুল শিবিরের বিদায় মন্ত্রী, তথা দলীয় প্রার্থী, রথীন ঘোষ। 

বৃহস্পতিবার মধ্যমগ্রাম দোলতলা থেকে চৌমাথা পর্যন্ত পদযাত্রা করে কেন্দ্রকে নানা ইস্যুতে আক্রমণ করেন রথীন ঘোষ। বৃহস্পতিবার সংসদে তিনটি গুরুত্বপূর্ণ বিল পেশ করা প্রসঙ্গে তিনি বলেন, “পাঁচ রাজ্যে ভোট চলাকালীন সংসদে বিল পেশ করা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে। বিজেপি গণতন্ত্র বিরোধী কাজ করছে।”

পাশাপাশি, বিচারাধীন তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে যেই রায় দেওয়া হয়েছে, তা নিয়ে আনন্দ প্রকাশ করে তিনি বলেন, “কোর্টের এই রায় সহায়ক হবে অজস্র মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে। রাজ্যবাসী ভোটদানে অংশ নিতে পারবেন আগামী ২১ এবং ২৭ এপ্রিল সংশোধিত ভোটার তালিকা প্রকাশের পর।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top