ভোটের মুখে জামিন রাকেশ সিংয়ের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোটের মুখে জামিন কংগ্রেস দফতরে ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত রাকেশ সিংয়ের। সোমবার এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ। সব ঠিক থাকলে তিনি জেল থেকে মুক্তি পেতে পারেন মঙ্গলবারই।

বিষয়টি জনসম্মুখে আসতেই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়ে ওঠেন রাকেশ সিং। তিনি একটি ছবি পোস্ট করেন গাড়িতে বসা অবস্থায় এবং লেখেন ‘সত্যমেব জয়তে।’ পাশাপাশি, রাজ্যের মন্ত্রী, তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী, ফিরহাদ হাকিমকেও তিনি নিশানা করেন।

দোরগোড়ায় বিধানসভা নির্বাচন আর তার আগে রাকেশ সিংয়ের জামিন হওয়া যে গেরুয়া শিবিরের কাছে এক বড় স্বস্তির বিষয়, তা বলাই যায়। নতুন করে তৈরি হচ্ছে পলিটিক্যাল ইকুয়েশন। বিশেষ করে তাঁর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হতে পারে কিনা কলকাতা বন্দর কেন্দ্র থেকে, তা নিয়ে শুরু হয়েছে জোরদার জল্পনা। রাজনৈতিক মহল অবশ্য বিষয়টিকে ভোটের মুখে বিজেপির শক্তি বাড়া হিসেবেই দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top