• Home
  • জেলার খবর
  • বিদায়ী ভাষণে রাজ্য পুলিশের ভুয়সী প্রশংসা রাজিবের

বিদায়ী ভাষণে রাজ্য পুলিশের ভুয়সী প্রশংসা রাজিবের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: চলতি মাসের শেষ দিন, অর্থাৎ ৩১ জানুয়ারি, রিটায়ার করবেন রাজ্য পুলিশের ডিজি রাজিব কুমার। তার আগে তাঁকে সম্বর্ধনা দেওয়া হয় বৃহস্পতিবার দুপুরে। আলিপুর বডিগার্ড লাইনে তা দেওয়া হয় অবসর নিতে চলা ডিজিকে। ফেয়ারওয়েল স্পিচে তিনি বেশকিছু কথা বলেন। তাঁর মুখে শোনা যায় রাজ্য পুলিশের প্রশংসা। সাহস প্রসঙ্গেও বক্তব্য তুলে ধরতে শোনা যায় তাঁকে।

এদিন রাজীব কুমার রাজ্য পুলিশের প্রশংসা করে বলেন, “দেশের সেরা বাংলার পুলিশ।” এরপরই তাঁদের ভূমিকা প্রসঙ্গে বক্তব্য রাখেন। কী বললেন তিনি? তাঁর বক্তব্য, “বিশাল ভূমিকা রয়েছে মাওবাদী দমনের ক্ষেত্রে। পুলিশকে নানারকমের চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হতে হয়।” তাঁর সাফ কথা, “হোমগার্ড হোক কি উচ্চপদস্থ কর্তা, সকলেরই অবদান রয়েছে। কারোরটাই কম নয়।” এরপর সাহস প্রসঙ্গে বক্তব্য রাখেন রাজিব কুমার। তিনি বলেন, “পুলিশের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে সৎ সাহস।” যদিও এর সঙ্গে তিনি এটাও পরিষ্কার করে দেন যে সাহসের অর্থ অ্যাকশন বা গুলি চালানো নয়।

রাজিব কুমার রাজ্য পুলিশের ভুয়সী প্রশংসা করলেও তাদের বিরোধীদের লাগাতার কটাক্ষের মুখে পড়তে হয়। বিশেষ করে গেরুয়া শিবির মাঝেমধ্যেই দাবি করে যে পুলিশ শাসকদলের ইশারায় কাজ করে। তবে রাজ্য সরকারের তরফ থেকেও প্রতিমুহূর্তে পাল্টা দেওয়া হয় তাদের। তারাও বিজেপিকে পাল্টা কটাক্ষ করে নানা উদাহরণ তুলে ধরে। এবার দেখার বিষয় যে আগামীদিনে কি হয়। পরে যিনি সেই ভূমিকা পালন করবেন, তাঁর অধীনে কি হয়, সেটাই এবার দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top