• Home
  • জেলার খবর
  • ফল ঘোষণার আগে পুরীর জগন্নাথধামে গেলেন রাজ-শুভশ্রী

ফল ঘোষণার আগে পুরীর জগন্নাথধামে গেলেন রাজ-শুভশ্রী

Image

দেবজিৎ মুখার্জি: আর মাত্র তিনটে দিন! তারপরই স্পষ্ট হয়ে যাবে যে কারা ক্ষমতায় আসবে রাজ্যে। ইতিমধ্যেই ভোটের ফলাফল নিয়ে উত্তেজনা তুঙ্গে পৌঁছে গিয়েছে রাজ্যবাসীর। কেউ মনে করছেন যে ক্ষমতা ধরে রাখবে তৃণমূল কংগ্রেস, আবার অনেকে মনে করছেন যে সরকার গঠন করবে বিজেপি। বলা ভালো, দুই দলেরই জেতার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন রাজ্যবাসী।

তার আগে তৃণমূল প্রার্থী, তথা বিদায়ী বিধায়ক, রাজ চক্রবর্তী তাঁর স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে পুরীর জগন্নাথধামে গেলেন জগন্নাথ দেবের আশীর্বাদ নিতে। তারকা দম্পতি জগন্নাথ দেবের বিশাল বড় ভক্ত। কোন শুভ কাজ হোক বা কোনও বড় সিদ্ধান্ত নেওয়া, তার আগে তাঁরা জগন্নাথ দেবের শরণাপন্ন হন। তাঁদের বিশ্বাস, এতে অন্ধকার কেটে যায়। এবারও তার ব্যতিক্রম হলো না। ৪ মে ভোটের ফলাফলের আগে দুজনে জগন্নাথ দেবের আশীর্বাদ নিতে পুরী গিয়েছেন।

এবার দেখার বিষয় যে এবারও বিধায়ক হন কিনা রাজ চক্রবর্তী। কী হতে চলেছে ৪ মে? শেষ হাসি কারা হাসবে? বর্তমানে এই প্রশ্ন ঘোরাফেরা করছে বঙ্গ রাজনৈতিক মহলে। সেক্ষেত্রে দেখার যে আগে কি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top