• Home
  • জেলার খবর
  • দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করতে বাংলায় আসছেন রাহুল-প্রিয়াঙ্কা

দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করতে বাংলায় আসছেন রাহুল-প্রিয়াঙ্কা

Image

দেবজিৎ মুখার্জি, মুর্শিদাবাদ: দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করতে রাজ্যে আসছেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। রাহুল বাংলায় আসতে পারেন বাংলা নববর্ষের সময়ে। তাঁর প্রচারসূচি তৈরি করা হচ্ছে বিশেষ করে মুর্শিদাবাদ জেলাকে ঘিরে। পাশাপাশি, সভার পরিকল্পনা রয়েছে মালদহ ও পুরুলিয়া জেলাতেও।

দলীয় সূত্র মারফত জানা গিয়েছে যে ১৪ তারিখ সামশেরগঞ্জে এক বড় জনসভা করতে পারেন সোনিয়া পুত্র। যদিও এখনও পুরোপুরি ঠিক করা হয়নি চূড়ান্ত দিনক্ষণ ও জায়গা। হাত শিবিরের তরফ থেকে দলের হেভিওয়েটদের সমর্থনেই কেন্দ্রীয় নেতৃত্বকে বাংলায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। রাগার পাশাপাশি সম্ভাবনা রয়েছে প্রিয়াঙ্কারও বাংলায় এসে প্রচারে যোগদান করার।

প্রসঙ্গত, এবারে একলা চলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কংগ্রেসের তরফ থেকে। এবার তারা জোট করেনি বামেদের সঙ্গে। সেক্ষেত্রে দেখার যে একা লড়াই করে তারা কতটা সফল হয়।

Releated Posts

ফল ঘোষণার আগে কমিশনের দুটি আলাদা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের

বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করলেন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও আইনজীবী…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

জামিন পেলেন আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেল

তাঁকে জামিন দিল দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট। তবে এর বিরোধিতা করেনি ইডি বলে জানা গিয়েছে। 

ByByDebojit Mukherjee Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top