• Home
  • জেলার খবর
  • “পেছনে ঠেলে দিয়েছে বাংলাকে” কোচবিহার থেকে তৃণমূলকে আক্রমণ মোদির

“পেছনে ঠেলে দিয়েছে বাংলাকে” কোচবিহার থেকে তৃণমূলকে আক্রমণ মোদির

Image

দেবজিৎ মুখার্জি, কোচবিহার: ভোটের মুখে রবিবার কোচবিহারে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকে রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দেওয়ার পাশাপাশি একাধিক প্রতিশ্রুতি দেন। এখানেই শেষ নয়, একের পর এক ইস্যু তুলে আক্রমণ করেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে।

এদিন প্রধানমন্ত্রী বলেন, “আগে সবেতে এগিয়েছিল বাংলা। তারপর নেমে এলো গ্রহণ। প্রথমে কংগ্রেসের, তারপর বামেদের, এখন তৃণমূলের। এর ফলে উন্নয়নের চমক ফিকে হতে লাগলো রাজ্যের। আগে বাংলার মানুষ দেশের বাকিদের চেয়ে বেশি রোজগার করতেন। বর্তমানে রোজগার কমে গিয়েছে বাংলার। এগিয়ে যাচ্ছে অন্য রাজ্যগুলি। তৃণমূল পেছনে ঠেলে দিয়েছে বাংলাকে।”

দুর্নীতি ইস্যুতে প্রধানমন্ত্রী বলেন, “তৃণমূলের নিজের মন্ত্রী, বিধায়ক। গোটা তৃণমূল দুর্নীতিতে যুক্ত ছিল উপর থেকে নীচ পর্যন্ত। যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করেছে কাটমানি, কমিশন আর দুর্নীতি করে। গোটা বাংলার তো ক্ষতি করেইছে তৃণমূল, উত্তরবঙ্গের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। তৃণমূল নির্বাচন এলেই মিথ্যে প্রতিশ্রুতি দেয়। বিভিন্ন ঘোষণা করে। কিন্তু পাল্টায়নি পরিস্থিতি।”

Releated Posts

জামিনের আবেদন খারিজ মোফাক্কেরুল সহ ৫২ জনের

বৃহস্পতিবার এনআইএ বিশেষ আদালতের তরফ থেকে খারিজ করে দেওয়া হয় মোফাক্কেরুল ইসলাম সহ মোট ৫২ জন অভিযুক্তের জামিনের…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

দ্বিতীয় দফার শেষে কমিশনে জমা পড়েছে ৭৭টি বুথে পুনর্নির্বাচনের আবেদন

তবে গুরুত্বপূর্ণ বিষয় এখানেই যে সবকটি দক্ষিণ ২৪ পরগনা জেলার এবং বেশিরভাগই তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

কত আসন পাবে তৃণমূল? বড় ভবিষ্যদ্বাণী ফিরহাদের

তিনি বলেন, “আমার মনে হয় তৃণমূল কংগ্রেস ২০২ থেকে ২২৫ আসনের মধ্যে পাবে। দল চতুর্থবার ক্ষমতায় আসবে।” পাশাপাশি,…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top