দেবজিৎ মুখার্জি, পুরুলিয়া: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ার সভামঞ্চ থেকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তাতে আশার আলো দেখছেন জেলার তরুণ প্রজন্ম। সকলেই দাবি করেছেন যে তাঁরা এসেছেন সেনাপতির বক্তব্য শুনতে। এখানেই শেষ নয়, অনেকে আবার এটাও দাবি করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রশ্ন তুলেছেন, তা একেবারেই যুক্তিসঙ্গত।
হুড়ার বাউরিডি গ্রামের বাসিন্দা, কলেজ পড়ুয়া চায়না বাউড়ি, সুদীপ্তা বাউড়ি ও প্রীতি বাউরির বক্তব্য, “এই মাঠে দিদিকে তো দেখেছি। আজ এসেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে।” সভায় উপস্থিত ছিলেন ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া পারুলও। ঠাকুমা অঞ্জনা বাউরির সঙ্গে সে সেখানে আসে ঘাসফুল শিবিরের সেনাপতির বক্তব্য শুরুতে।
অন্যদিকে সৌরভ চক্রবর্তী, কাশীপুরের বাসিন্দা বিশ্বরূপ মণ্ডল, পুঞ্চার সম্রাট বন্দ্যোপাধ্যায় বলেছেন, “উন্নয়নের নামে নিয়মিত বন্ধ করে দেওয়া হচ্ছে নানা ট্রেন দুই বছরেরও বেশি সময় ধরে। আমাদের মতো মানুষদের এর জন্য ভুগতে হয়। যেই প্রশ্ন উনি তুলেছেন, তা একেবারেই ঠিক।”
প্রসঙ্গত, পুরুলিয়ার সভা থেকে একাধিক প্রতিশ্রুতি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নানা ইস্যু তুলে আক্রমণ করেন গেরুয়া শিবিরকে। পাশাপাশি, ২০১১ সাল থেকে সরকার গঠন করার পর থেকে তৃণমূল কংগ্রেস যেই কাজগুলি করেছে, তার হিসেব পর্যন্ত দেয়। এদিন তাঁকে দেখার জন্য দলীয় কর্মী-সমর্থকরা ভিড় জমান। বলা ভালো, একেবারে উপচে পড়ার মতো ভিড় দেখা যায়। এবার দেখার বিষয় যে আসন্ন বিধানসভা ভোটে সেখানকার সবকটি আসন থেকে জয় পায় কিনা তৃণমূল কংগ্রেস।



By










