• Home
  • জেলার খবর
  • তৃণমূল নেতাদের প্রকাশ্য রাস্তায় কোমরে দড়ি বেঁধে ঘোরানোর বিরোধিতা করে জনস্বার্থ মামলা

তৃণমূল নেতাদের প্রকাশ্য রাস্তায় কোমরে দড়ি বেঁধে ঘোরানোর বিরোধিতা করে জনস্বার্থ মামলা

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: সম্প্রতি শেষ হওয়া বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করে বাংলার মসনদে বসেছে বিজেপি। সরকার পরিবর্তনের পর পুলিশকে ‘ফ্রি হ্যান্ড’ দিয়েছেন রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরই রীতিমতো অ্যাকশন মোডে দেখা যাচ্ছে পুলিশকে। একের পর এক তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেফতার করছে তারা। 

তবে এর সাথে একটা জিনিস ট্রেন্ডে পরিণত হয়েছে। সেটি হল ঘাসফুল শিবিরের দাপুটে নেতাদের কোমরে দড়ি বেঁধে প্রকাশ্য রাস্তায় ঘোরানো। এমন দৃশ্য দেখে রাজ্যবাসীর একাংশ মনে করছেন যে উচিত শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু বিষয়টির জল গড়িয়েছে কলকাতা হাই কোর্ট পর্যন্ত। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে এক জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে আদালতে। জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। আদালতে মামলাটির শুনানি হবে আগামী ৫ জুন। সেক্ষেত্রে দেখার বিষয় যে কোর্টের তরফ থেকে কি রায় দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top