রত্না দেবনাথকে ঘিরে বিক্ষোভ

Image

দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: বুধবার, ২৯ এপ্রিল, দ্বিতীয় দফার ভোট চলাকালীন পানিহাটি পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের আগরপাড়া নিউ আদর্শ নগর এলাকায় ১৬৫ নম্বর বুথে বিক্ষোভ বিজেপি প্রার্থী রত্না দেবনাথকে ঘিরে। অভিযোগ, শাসক শিবিরের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয় বিরোধী শিবির তাঁকে ঘিরে কিছু ভোটার প্রভাবিত করার চেষ্টাকে ঘিরে।

বুথের বাইরে আচমকা জমায়েত সৃষ্টি হওয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। কেন্দ্রীয় বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পরিস্থিতি সামাল দিতে। তাদের হস্তক্ষেপে ছত্রভঙ্গ করা হয় জবাই এবং পরিস্থিতি আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

এবার দেখার বিষয় পানিহাটিতে জয় পান কিনা রত্না দেবনাথ। কী হতে চলেছে শেষ পর্যন্ত? এই প্রশ্ন সহ একাধিক প্রশ্ন এই মুহূর্তে ঘোরাফেরা করছে বঙ্গ রাজনৈতিক মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top