দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: দ্বিতীয় দফার ভোট চলাকালীন অশান্তির চিত্র ভাঙর থেকে। আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীর পরিদর্শনকে ঘিরে বিক্ষোভ ও পাল্টা স্লোগানের চিত্র উঠে আসে সেখান থেকে। অভিযোগ, আইএসএফ চেয়ারম্যান, তথা ভাঙড়ের বিদায়ী বিধায়ক ও প্রার্থী, নওশাদ সিদ্দিকী সাঁইহাটি এলাকায় পৌঁছনোর পরই শুরু হয় তাঁকে ঘিরে বিক্ষোভ।
স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে যে কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী সেখানে দিতে শুরু করেন স্লোগান, যার ফলে শীঘ্রই উগ্র হয়ে ওঠে পরিস্থিতি। নওশাদ সিদ্দিকীর বক্তব্য, শান্তিপূর্ণ পরিবেশেই তিনি এলাকায় পৌঁছেছিলেন কিন্তু পরিকল্পিতভাবে চেষ্টা করা হয় অশান্তি তৈরির।
আইএসএফ প্রার্থীর বক্তব্য, ইচ্ছাকৃত পরিবেশ নষ্ট করার চেষ্টা করেছেন তৃণমূল কংগ্রেস কর্মীরাই। একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে নওশাদকে দেখে স্থানীয়রা বলতে থাকেন, “আপনাকে তো দেখা যায় না এলাকায়। কোনও কাজ করেননি এলাকার জন্য।” পাল্টা নওশাদও বলেন, “তৃণমূলের দালাল আপনারা। এলাকায় আমি কাজ করেছি ৩০ লক্ষ টাকার।” পরিস্থিতি সামাল দিতে শীঘ্রই মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ।



By










