দেবজিৎ মুখার্জি: চলতি ইরান যুদ্ধ চিন্তায় ফেলেছে গোটা বিশ্বকে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় চাপে পড়েছে সকল দেশ। জ্বালানি সংকটে ভুগছে গোটা বিশ্ব। তবে এই পরিস্থিতিতে বন্ধু ভারতকে হরমুজ দিয়ে জাহাজ চলাচলের সবুজ সংকেত দিয়েছে ইরান, যা এক বড় সাফল্য হিসেবে ধরা হচ্ছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী।
তবে কিভাবে সফল হল ভারত? বর্তমানে এই প্রশ্ন ঘোরাফেরা করছে জাতীয় রাজনীতিতে। এবার এই বিষয়ে মুখ খুললেন দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কী বক্তব্য তাঁর? তিনি জানান এমন শোচনীয় পরিস্থিতিতে কি করা হয়েছিল ভারতের তরফ থেকে এবং পরিষ্কার করে দেন যে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করা হয়।
জয়শঙ্কর বলেন, “জাহাজ চলাচল, হরমুজ প্রণালী দিয়ে, কার্যত ব্যাহত হয়ে পড়েছিল যুদ্ধের কারণে। এমন পরিস্থিতিতে কুটনৈতিক যোগাযোগ শুরু করা হয় ইরানের সঙ্গে। আলোচনার দ্বারাই পাওয়া গিয়েছে কিছু পজিটিভ রেজাল্ট। কথা চালিয়ে যাওয়াতেই সমস্যা মিটেছে।” বলে রাখা প্রয়োজন, ভারতের তরফ থেকে একাধিকবার যোগাযোগ করা হয়েছে ইরানের সঙ্গে। ইরানের বিদেশমন্ত্রী আরাগাছির সঙ্গে ফোনে কথা বলেছিলেন জয়শঙ্কর। পাশাপাশি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গেও কথা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।



By














