দেবজিৎ মুখার্জি, পূর্ব মেদিনীপুর: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তিনদিনের সফরে তমলুকে এসে দীর্ঘ বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। এরপর তিনি বার্তা দেন স্পর্শকাতর বুথে সশরীরে যাওয়ার।
শনিবার মনোজ আগরওয়াল জেলায় পৌঁছেই লম্বা বৈঠক করেন প্রশাসনিক কর্তাদের সাথে। তাতে উপস্থিত ছিলেন জেলাশাসক নিরঞ্জন কুমার, এডিজি বিশাল গর্গ এবং জেলা পুলিশ সুপার অংশুমান সাহা। জেলার ১৬টি বিধানসভা কেন্দ্রের প্রস্তুতি নিপুনভাবে দেখার পাশাপাশি বিস্তারিত আলোচনা হয় সেই সমস্ত স্পর্শকাতর অঞ্চল নিয়ে, বিশেষ করে অতীত ভোটে যেই এলাকাগুলিতে হিংসার ঘটনা ঘটেছে।
বৈঠকের পর মনোজ কুমার আগরওয়াল পরিষ্কার করে জানিয়ে দেন, “কমিশনের প্রাথমিক লক্ষ্য এখানে পুরোপুরি অবাধ ও শান্তিপূর্ণ ভোট করানো। এই জেলায় ১৬টি বিধানসভা আসন ও প্রায় ৪০ লক্ষের বেশি ভোটার রয়েছেন। প্রত্যেক নাগরিক যাতে বিনা ভয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন ভোটার অধ্যুষিত এই জেলায়, বিশেষ জোর দেওয়া হচ্ছে সেদিকেই।”



By










