• Home
  • দেশ
  • আইআরসিটিসির রান্নাঘরে চাপ! সাময়িকভাবে দূরপাল্লার ট্রেনে নাও পাওয়া যেতে পারে খাবার

আইআরসিটিসির রান্নাঘরে চাপ! সাময়িকভাবে দূরপাল্লার ট্রেনে নাও পাওয়া যেতে পারে খাবার

Image

দেবজিৎ মুখার্জি: মধ্যপ্রাচ্যে চলতি সংঘাতের বিশ্রী প্রভাব পড়ল এবার আইআরসিটিসির রান্নাঘরেও। এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে যে সমস্যা দেখা দিয়েছে, তার ফলে বড় পদক্ষেপের পথে তারা। সাময়িকভাবে দূরপাল্লার ট্রেনে নাও পাওয়া যেতে পারে খাবার। জানা গিয়েছে, টাকা ফেরত দেওয়ার চিন্তাভাবনা চলছে তাঁদের যাঁরা খাবার বুক করেছিলেন টিকিটের সঙ্গে। যদিও পাওয়া যেতে হয়ত পারে শুকনো খাবার।

কর্মকর্তাদের তরফ থেকে জানানো হয়েছে যে খাবার গরম করে পরিবেশন করে প্যান্ট্রিকারগুলো। কিন্ত আইআরসিটিসির রান্নাঘরে রান্না হয়। রান্নাঘরগুলি ক্ষতির সম্মুখীন হচ্ছে এলপিজির শর্টেজের ফলে। সুতরাং এরপর কিছু সময়ের জন্য নাও পাওয়া যেতে পারে রান্না করা খাবার। কিন্তু যাত্রীদের কথা মাথায় রেখে আইআরসিটিসি স্টেশনগুলিতে বিকল্পভাবে রান্না করার ব্যবস্থা করার কথা বলা হয়েছে ফুড প্লাজা, রিফ্রেশমেন্ট রুম এবং জন আহার আউটলেটগুলিকে। এখানেই শেষ নয়, স্টকে রাখার কথা বলা হয়েছে ‘রেডি টু হট’ খাবারও।

এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। কবিতা বলছি এমন পরিস্থিতি তৈরি হলে কিভাবে তা সামাল দেওয়া হয়, সেটাই এখন বড় প্রশ্ন। তবে এই খবর জানাজানি হতে যে চিন্তায় পড়েছেন যাত্রীরা, তা বলাই বাহুল্য। সেক্ষেত্রে দেখার যে আগে কি হয়।

Releated Posts

“জয় কীভাবে হয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন”: কপিল সিব্বল

কপিল সিব্বলের বক্তব্য, “জয় কীভাবে হয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রধানমন্ত্রী বলেছেন আমরা বদলা নয়, বদলের নীতিতে বিশ্বাসী।…

ByByDebojit Mukherjee May 6, 2026

জামিন পেলেন আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেল

তাঁকে জামিন দিল দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট। তবে এর বিরোধিতা করেনি ইডি বলে জানা গিয়েছে। 

ByByDebojit Mukherjee Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top