• Home
  • জেলার খবর
  • তুঙ্গে ভোটযুদ্ধের লড়াই! ভার্চুয়াল বৈঠক অভিষেকের, হাওড়ায় সভা বিজেপির

তুঙ্গে ভোটযুদ্ধের লড়াই! ভার্চুয়াল বৈঠক অভিষেকের, হাওড়ায় সভা বিজেপির

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে কোন পর্যায়ের প্রস্তুতি নিচ্ছে শাসক থেকে বিরোধী, দুই শিবির, তা দেখা যাবে বৃহস্পতিবার। একদিকে যখন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠক করবেন দলীয় কর্মীদের সঙ্গে, তখন অন্যদিকে পথে নামবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিস্তারিতভাবে বলতে গেলে, ভোটযুদ্ধ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে রাজ্য রাজনীতিতে।

চলতি বছরে বিধানসভা নির্বাচন। বাংলার মসনদকে টার্গেট করে ময়দানে নেমে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে প্রধান বিরোধী দল বিজেপি, বাম, কংগ্রেস, সকলেই। নিজেদের শক্তঘাঁটি ধরে রাখার পাশাপাশি কীভাবে বিরোধীদের ডেরায় জয় ছিনিয়ে আনা যায়, তা নিয়ে এখন থেকেই ঘুঁটি সাজাচ্ছে সমস্ত রাজনৈতিক দল। শহর থেকে শুরু করে জেলা, সর্বত্রই চলছে জোড় প্রচার।

বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠক করবেন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে। তাতে থাকবেন বিএলএ–২, নানা স্তরের জনপ্রতিনিধি, সাংগঠনিক নেতৃত্ব এবং পঞ্চায়েত ও পুরসভা কর্মীরা। দলীয় সূত্র মারফত জানা গিয়েছে যে এসআইআর সংক্রান্ত বার্তা দিতে পারেন অভিষেক। সেক্ষেত্রে আজ কি নির্দেশ দেন তিনি, সেদিকে নজর থাকবে সকল রাজ্যবাসীর। 

অন্যদিকে, আজ হাওড়ায় হবে বঙ্গ বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’। দুপুর সাড়ে তিনটে নাগাদ সেখানে যোগ দেবেন রাজ্যের বিরোধী দলনেতা, তথা নন্দীগ্রাম বিধায়ক, শুভেন্দু অধিকারী। তবে এখানেই শেষ নয়, তার আগে বিজেপি বিধায়কের একটি মিছিল করার কথা রয়েছে তাঁর গড় নন্দীগ্রামে রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। সেক্ষেত্রে গেরুয়া শিবিরের সমর্থক ও কর্মীদেরও যে সেদিকে নজর থাকবে, তা বলাই বাহুল্য।

Releated Posts

উচ্ছেদ অভিযানকে ঘিরে চিন্তায় পার্ক সার্কাস রেল পারের বস্তির বাসিন্দারা

উচ্ছেদ অভিযানকে ঘিরে চিন্তার কালো ছায়া নেমে এসেছে পার্ক সার্কাস রেল পারের বস্তির বাসিন্দাদের উপর। তাঁদের বক্তব্য, উচ্ছেদ…

ByByHafizur Rahaman Jun 17, 2026

উচ্ছেদ অভিযানকে ঘিরে চাঞ্চল্য কৃষ্ণনগর স্টেশন চত্বরে, পুলিশের সাথে হাতাহাতি সিপিআইএম-সিটু-এসইউসিআই কর্মীদের

যদিও শেষ পর্যন্ত রেল সফল হয় উচ্ছেদ অভিযানে। বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় যাবতীয় সব অবৈধ দোকান ও…

ByByHafizur Rahaman Jun 17, 2026

পাহাড়ের সমস্ত বন্ধ চা বাগান খোলার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী

দার্জিলিং সফরে গিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনসভা থেকে তিনি ঘোষণা করেন যে ফের চালু করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার লুক আউট নোটিস জারি সুমিত রায়ের বিরুদ্ধে

অর্থাৎ বিমানবন্দর বা যে কোনওভাবে যদি তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন, তাহলে তক্ষুনি গ্রেফতার করা হবে তাঁকে।…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top