• Home
  • জেলার খবর
  • আইনশৃঙ্খলা ব্যবস্থা আরো মজবুত করতে রাজ্যজুড়ে বিশেষ অভিযানে নামছে পুলিশ

আইনশৃঙ্খলা ব্যবস্থা আরো মজবুত করতে রাজ্যজুড়ে বিশেষ অভিযানে নামছে পুলিশ

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে একের পর এক মাস্টারস্ট্রোক দিয়ে চলেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যে আইনশৃঙ্খলা ব্যবস্থা আরো মজবুত করতে আরও বড় পদক্ষেপ নেওয়া হল প্রশাসনের তরফ থেকে। সকল থানায় পৌঁছে গিয়েছে রাজ্যজুড়ে বেআইনি অস্ত্র ও বোমা উদ্ধারে বিশাল অভিযান চালানোর নির্দেশ।

সোমবার শুভেন্দু অধিকারী বৈঠক করেন পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সাথে এবং স্পষ্ট করে দেন যে কোনওরকম খামতি তিনি সহ্য করবেন না আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে। পুলিশকে ‘হাত খুলে কাজ করার’ বার্তা দেওয়ার পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে অপরাধ দমনে কড়া পদক্ষেপেরও। 

ইতিমধ্যেই বিশেষ নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্যের প্রত্যেক থানায়, যাতে বলা হয়েছে ধারাবাহিক অভিযান চালাতে হবে বেআইনি অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধারে। রোজ বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে অভিযান কোথায় চালানো হচ্ছে, উদ্ধার হচ্ছে কত অস্ত্র, কী ধরনের অপরাধমূলক মুভমেন্ট ধরা পড়ছে কোন এলাকায়, সেগুলির। এখানেই শেষ নয়, সম্পূর্ণ রিপোর্টও তুলে ধরতে হবে শীর্ষস্তরের কাছে অভিযান শুরুর দুই সপ্তাহ পর। প্রশাসনের মতে, অস্ত্র উদ্ধারের পাশাপাশি সরকার কড়া নজর রাখতে চাইছে নানা ভোটকে সামনে রেখেও। রাজ্যজুড়ে নজরদারি আরও মজবুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কোনওভাবেই তৈরি না হয় অশান্তি বা সন্ত্রাসের পরিবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top