দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: বুধবার, ২৯ এপ্রিল, চলছে দ্বিতীয় দফার ভোট। এই আবহে পুলিশের ভূমিকা প্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শওকত মোল্লা। তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন তিনি।
এদিন ভাঙর থেকে শওকত মোল্লা পুলিশ প্রশাসনকে লক্ষ্য করে বলেন, “কমিশনের দালালি করছে পুলিশ।” পাশাপাশি ভোট দিয়ে জয় নিয়েও আত্মবিশ্বাসের সুর শোনা যায় তাঁর গলায়। তিনি বলেন, “আমি মনে করি তৃণমূল কংগ্রেসই শেষ হাসি হাসবে। হামলা করেছে আইএসএফ। নোংরা খেলা খেলছে।”
এবার দেখার বিষয় ভাঙরে জয় পান কিনা শওকত মোল্লা। কী হতে চলেছে শেষ পর্যন্ত? এই প্রশ্ন সহ একাধিক প্রশ্ন এই মুহূর্তে ঘোরাফেরা করছে বঙ্গ রাজনৈতিক মহলে। তবে সমস্ত উত্তর পাওয়া যাবে ৪ মেতে।



By










