• Home
  • দেশ
  • ফোনে কি কথা হয়েছে তারিক রহমানের সঙ্গে? তুলে ধরলেন মোদি

ফোনে কি কথা হয়েছে তারিক রহমানের সঙ্গে? তুলে ধরলেন মোদি

Image

দেবজিৎ মুখার্জি: জয় নিশ্চিত খাওয়ার পর সকালেই বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির (বিএনপি) চেয়ারম্যান তারিক রহমানকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর দুজনের একে অপরের সঙ্গে কথা হয় ফোনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তারিখ রহমানকে ফোন করেছিলেন। কী কথা হয়েছে দুজনের মধ্যে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দেশের নাগরিকদের শান্তি, প্রগ্রেস ও প্রসপারিটির জন্য ভারতের চলতে থাকা প্রতিশ্রুতির কথা পূর্ণব্যক্ত করেন। শুধু তাই নয়, এর সঙ্গে কি কথা হয়েছে তাও তিনি তুলে ধরেন। 

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, “মিস্টার তারিক রহমানের সঙ্গে ফোনে কথা বলে আনন্দ পেয়েছি। আমি তাকে অভিনন্দন জানাই বাংলাদেশের জাতীয় সাংসদ নির্বাচনে জয়ের জন্য। আমি নিজের শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছি তাঁর চেষ্টাকে সেই দেশের নাগরিকদের আকাঙ্ক্ষা পূরণে। গভীর সংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্কের সাথে দুই ক্লোজ নেবার হিসেবে পূর্ণব্যক্ত করেছি দুই দেশের নাগরিকদের শান্তি, প্রগ্রেস ও প্রসপারিটির জন্য ভারতের চলতে থাকা প্রতিশ্রুতির কথা।”

প্রসঙ্গত, এদিন প্রথমে নিজের এক্স হ্যান্ডেল থেকে তারিক রহমানকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছিলেন, “আমার তরফ থেকে তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন। আপনার জয় থেকে স্পষ্ট যে বাংলাদেশের নাগরিকরা আপনার নেতৃত্বের উপর আস্থা রাখছেন। ভারত রয়েছে বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়নশীলতার পক্ষে। আশা করি ভারতের সঙ্গে আরও সম্পর্ক এগিয়ে যাবে আপনার নেতৃত্বাধীন বাংলাদেশের।”

উল্লেখ্য, সাড়ে তিন দশক পর বৃহস্পতিবার বাংলাদেশে হয় জাতীয় সংসদ নির্বাচন। ২৯৯ আসনে ভোট হয়। শুক্রবার আনুষ্ঠানিকভাবে ২৯৭টি আসনের ফল ঘোষণা করা হয় সেই দেশের নির্বাচন কমিশনের তরফ থেকে। তারা জানিয়েছে যে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ সিটের ফলাফল পরে জানানো হবে। সচিব আখতার আহমেদ জানিয়েছেন বিএনপি জোটের ঝুলিতে গিয়েছে ২১২টি আসন, জামাত পেয়েছে ৭৭টি, ইসলামি আন্দোলন বাংলাদেশ পেয়েছে ১টি এবং বাকি ৭টি গেছে স্বতন্ত্র প্রার্থীর দখলে। এবার দেখার বিষয় যে বিএনপির আমলে ভারত ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক টিকে থাকে কিনা।

Releated Posts

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এপাশ, ওপাশ, ধপাস……

এপাশ, ওপাশ, ধপাস ছাড়া কি বলব মাথায় আসছেনা

ByByHafizur Rahaman Jun 16, 2026

যুবসম্প্রদায়কে কোটায় প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন রাহুল

নিজের এক্স হ্যান্ডেল থেকে রাহুল গান্ধী লেখেন, “আসুন একত্রিত হয়ে আমরা এমন এক আওয়াজ তুলি, যা উপেক্ষা করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জয়পুরে বিক্ষোভ দেখাতে গিয়ে হেনস্তার সম্মুখীন অভিজিৎ

অভিযোগ, একদল দুষ্কৃতী তাঁকে ঘিরে পরপর চড় মারতে থাকেন। ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top