• Home
  • জেলার খবর
  • শুক্রবার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকের ডাক প্রধানমন্ত্রীর

শুক্রবার সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকের ডাক প্রধানমন্ত্রীর

Image

দেবজিৎ মুখার্জি: মধ্যপ্রাচ্যে চলতি সংঘাতের জেরে জ্বালানি সংকটে ভুগছে গোটা বিশ্ব। এমন পরিস্থিতিতে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে শুক্রবার জরুরি বৈঠকের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

প্রধানমন্ত্রীর দপ্তরের তরফ থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে যে শুক্রবার ভিডিও কনফারেন্সের দ্বারা সন্ধ্যা ছটা নাগাদ মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী। যদিও বাংলা সহ ভোটমুখী পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীরা তাতে থাকবেন না। তাঁদের পরিবর্তে থাকবেন মুখ্যসচিবরা। আলোচনা হবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির পাশাপাশি ভারতের সামনে থাকা চ্যালেঞ্জগুলি নিয়ে।

সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠকে ডাকা হয়েছে খতিয়ে দেখার জন্য যে কোন রাজ্যের তেলের ভাণ্ডার, গ্যাস মজুত কতটা। কেন্দ্রের তরফ থেকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বৈঠকের পর সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের পরামর্শ ও সমালোচনার উপর ভিত্তি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top