• Home
  • জেলার খবর
  • “ভাবাবেগ নিয়ে খেলছে” হুমায়ুনকে নিশানা অভিষেকের

“ভাবাবেগ নিয়ে খেলছে” হুমায়ুনকে নিশানা অভিষেকের

Image

দেবজিৎ মুখার্জি, মুর্শিদাবাদ: ভোটমুখী বাংলায় এই মুহূর্তে অন্যতম বড় আলোচনার বিষয় হুমায়ুন কবিরের স্টিং ভিডিও। এটি জনসম্মুখে আসতেই ব্যাপক হইচই পড়েছে বঙ্গ রাজনীতিতে। এই আবহে শনিবার রেজিনগরের জনসভা থেকে তাঁকে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রেজিনগরের সভা থেকে হুমায়ুন বিতর্কে নিজের বক্তব্য তুলে ধরেন অভিষেক। বিরোধীদের নিশানা করে ঘাসফুল শিবিরের সেনাপতির বক্তব্য, “বিজেপি একা লড়ছে না মুর্শিদাবাদ জেলায়। তাদের হয় তিনটি পৃথক এজেন্সি ময়দানে নেমেছে, যার মধ্যে একটি নির্বাচন কমিশন এবং বাকি দুটি কংগ্রেস ও হুমায়ুন কবিরের দল। একদল প্রচার শুরু হওয়ার আগে রাস্তায় নেমেছিল মানুষকে ভুল বুঝিয়ে হাতকে শক্ত করতে বিজেপির। এরা আসলে বিজেপির বি-টিম ও সি-টিম।”

আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানকে নিশানা করে ডায়মন্ড হারবার সাংসদ বলেন, “নিজেদের সম্প্রদায়ের লোকেদের সাথেই গাদ্দারি করেছে। ভাবাবেগ নিয়ে খেলছে। তদন্ত প্রমাণ করবে হুমায়ুন কবিরের ভিডিও সত্য না মিথ্যে। পদ ছাড়ছেন তাঁর দলের লোকজন। বোঝাতে পারছেন না নিজেদের লোককে, সংবাদমাধ্যমকে জানাচ্ছে ওটা এআই নিজের পকেটে টাকা ঢোকানোর জন্য এই টাকা ঢোকানো হয়েছে। হুমায়ুনবাবু ছেড়ে কথা বলবে না বাঙালি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top