দেবজিৎ মুখার্জি, পুরুলিয়া: রবিবার পুরুলিয়ার মানবাজারে তৃণমূল প্রার্থী সন্ধ্যারানি টুডুর সমর্থনে দিনের প্রথম সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে উন্নয়নের হিসাব দেওয়ার পাশাপাশি একাধিক ইস্যুতে তিনি আক্রমণ করেন গেরুয়া শিবিরকে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “জঙ্গলমহলে শান্তি ফিরিয়েছে আমাদের সরকার। আগে আসতাম বাইরে কেউ বেরোতে পারতো না বিকেলের পর। বন্দুকবাজরা থাকত জঙ্গলে। অশান্তি ছিল মানুষের মনে। বছরে খুন হতো ৪০০ লোক।”
গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির চার্জশিট পেশ করার সময়ে দাবি করেছিলেন যে ভোটের সময় মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা ভিকটিম কার্ড খেলেন অসুস্থ হয়ে। রবিবার তার পাল্টা দিলেন তৃণমূল সুপ্রিমো। তাঁর বক্তব্য, “ব্যান্ডেজ পরে আমি নাকি ঘুরে বেড়াই। দেখে এসো ডাক্তারের রিপোর্ট। আগেরবার ভোটের সময়ে আমার পায়ে চোট দিয়েছিলে তোমরা ইচ্ছা করে। আবার কি প্ল্যান করছো মারার নাকি?”



By










