দেবজিৎ মুখার্জি: চলতি ইরান যুদ্ধের জেরে চাপে পড়েছে গোটা বিশ্ব। হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় মাথায় হাত পড়েছে একাধিক দেশের। জ্বালানি সংকটে ভুগছে সমস্ত দেশ। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়ালের তরফ থেকে দেওয়া হল বড় আশ্বাস। কী সেই আশ্বাস? তিনি জানালেন যে ভারতের উপর এই যুদ্ধের প্রভাব পড়বে না এবং জ্বালানি সাপ্লাই চলবে বিকল্প পথে। চল্লিশটি দেশ থেকে তেল আনা হচ্ছে বলে সূত্রের খবর।
অর্থাৎ ঘুরপথ দিয়ে ৬০ শতাংশ তেল আসছে। একাধিক দেশের সঙ্গেও কথা হয়েছে সাপ্লাই স্বাভাবিক রাখার লক্ষ্যে। সরকারি রিপোর্ট অনুযায়ী এমন কঠিন পরিস্থিতিতে রাশিয়া থেকে আসছে তেল ও গ্যাস। এছাড়া আসছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, ব্রাজিল, ব্রুনেই, কানাডা, কলম্বিয়া, ইকুয়েডর, মিশর, ঘানা, গ্রিস, গিনি, ইরাক, ইজরায়েল, দক্ষিণ কোরিয়া, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, নরওয়ে, ওমান, পানামা, কাতার, সেনেগাল, টোগো, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহি, ব্রিটেন, আমেরিকা এবং ভেনেজুয়েলা থেকে।
অন্যদিকে পশ্চিম এশিয়া প্রসঙ্গে নিজের অবস্থানে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন যে গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। তিনি বলেছেন, “সমগ্র পরিস্থিতির উপর ভারত নজর রেখেছে। দরকার অনুযায়ী যাবতীয় পদক্ষেপ করা হবে সরকারের তরফ থেকে।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়।



By












