• Home
  • দেশ
  • পাইপলাইন গ্যাস গ্রাহকদের ছাড়তে হবে সিলিন্ডার, সংকট সামাল দিতে বড় নির্দেশ কেন্দ্রের

পাইপলাইন গ্যাস গ্রাহকদের ছাড়তে হবে সিলিন্ডার, সংকট সামাল দিতে বড় নির্দেশ কেন্দ্রের

Image

দেবজিৎ মুখার্জি: বর্তমানে দেশে জ্বালানিকে কেন্দ্র করে যে সংকট তৈরি হয়েছে, তার মোকাবিলা করতে বড় সিদ্ধান্ত নেওয়া হল কেন্দ্রের তরফ থেকে। কী সিদ্ধান্ত নিলো তারা? যে গ্রাহকরা পাইপলাইনের পাশাপাশি সিলিন্ডারের মাধ্যমেও গ্যাস পান, তাঁরা আপাতত পাবেন না সিলিন্ডার। শনিবার এমনটাই ঘোষণা করা হয়েছে কেন্দ্র সরকারের পেট্রোলিয়াম এবং ন্যাচারাল গ্যাস মন্ত্রকের তরফ থেকে। তাদের বক্তব্য পাইপলাইন থাকলে সিলিন্ডার কানেকশন ছাড়তে হবে এবং নতুন করে রিফিল করা যাবে না সিলিন্ডার কোনও রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা বা পরিবেশনদের দ্বারা।

মধ্যপ্রাচ্যে চলতি সংঘাতের জেরে বন্ধ করা হয়েছে হরমুজ প্রণালী। ইরানের তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে এক লিটার তেলও বাইরে যাবে না পশ্চিম এশিয়া থেকে। এমন পরিস্থিতিতে গোটা ভারতবর্ষে দেখা গিয়েছে চরম জ্বালানি সংকট। মোদি সরকারের তরফ থেকে সংকট নেই বলে দাবি করা হলেও এই সমস্যা প্রতিনিয়ত ফুটে উঠছে। রান্নার গ্যাস নিয়ে সমস্যার মোকাবিলা করতে কেন্দ্রের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে পাইপলাইন দিয়ে গ্যাস পাওয়া গ্রাহকদের সিলিন্ডার ছাড়তে। কেন্দ্রের রিভাইজড গাইডলাইনে এটাও বলা হয়েছে যে তাঁদের নতুন করে ঘরে ব্যবহার করা এলপিজি কানেকশন দেওয়া হবে না।

প্রসঙ্গত, ভারত বিশ্বের দ্বিতীয় বড় ক্রেতা এলপিজির। তার ৯০% আসে হরমুজ প্রণালী দিয়ে, যা বর্তমানে বন্ধ রাখা হয়েছে ইরানের তরফ থেকে। তবে সম্প্রতি ভারতের পতাকা দেওয়া জাহাজকে ছাড়পত্র দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের তরফ থেকে বেশ কয়েকবার ফোনের পর রাজি হয়েছে ইরান। এদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রের এক উচ্চপদস্থ কর্তা বলেছেন, “একসাথে বুকিং করছেন বহু মানুষ আতঙ্কিত হয়ে, যার ফলে সমস্যা আরও বাড়ছে। বুকিং করুন প্রয়োজন অনুযায়ী। যুদ্ধের আবহে বুকিং এসেছে একসাথে ৮৮ লক্ষ্য।” তাঁর সংযোজন, “বর্তমান পরিস্থিতির ফায়দা নিয়ে সিলিন্ডারের কালোবাজারি করছেন একাধিক অসাধু ব্যবসায়ী। এগুলি ঠেকাতে অভিযান চালানো হচ্ছে লাগাতার।”

শনিবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং ন্যাচারাল গ্যাস মন্ত্রকের নির্দেশিকার পর ইরানের রাষ্ট্রদূত মহম্মদ ফাথালি জানিয়েছেন, নতুন করে একাধিক ভারতের পতাকা দেওয়া জ্বালানি জাহাজকে অনুমতি দেওয়া হয়েছে হরমুজ পার করার। তবে প্রশ্ন থাকছে যে তাতে কি সামাল দেওয়া যাবে ওটা ভারতবর্ষে সৃষ্টি হওয়া জ্বালানি সংকট? এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়।

Releated Posts

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এপাশ, ওপাশ, ধপাস……

এপাশ, ওপাশ, ধপাস ছাড়া কি বলব মাথায় আসছেনা

ByByHafizur Rahaman Jun 16, 2026

যুবসম্প্রদায়কে কোটায় প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন রাহুল

নিজের এক্স হ্যান্ডেল থেকে রাহুল গান্ধী লেখেন, “আসুন একত্রিত হয়ে আমরা এমন এক আওয়াজ তুলি, যা উপেক্ষা করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জয়পুরে বিক্ষোভ দেখাতে গিয়ে হেনস্তার সম্মুখীন অভিজিৎ

অভিযোগ, একদল দুষ্কৃতী তাঁকে ঘিরে পরপর চড় মারতে থাকেন। ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top