• Home
  • দেশ
  • “মানুষের চাহিদার” নির্মলার বাজেটের ভুয়সী প্রশংসা মোদির

“মানুষের চাহিদার” নির্মলার বাজেটের ভুয়সী প্রশংসা মোদির

Image

দেবজিৎ মুখার্জি: রবিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের তরফ থেকে যে বাজেট পেশ করা হলো, সেটিকে দরাজ সার্টিফিকেট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কী বক্তব্য তাঁর? এই বাজেটকে ঐতিহাসিক তকমা দেন তিনি। এখানেই শেষ নয়, আরো বড় দাবি করলেন তিনি। কী বললেন প্রধানমন্ত্রী? তিনি দাবি করেন যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে বাজেট আজ পেশ করেছেন, তা ভারতবর্ষকে করে তুলবে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি। 

এদিন প্রায় দেড় ঘন্টা ধরে বাজেট পেশ করেন নির্মলা সীতারমন। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন তিনি। কিসে কত ছাড় বা কোন ক্ষেত্রে কত টাকা বরাদ্দ করা হয়েছে, এই সংক্রান্ত যাবতীয় সবকিছু জানানো হয় কেন্দ্রীয় অর্থমন্ত্রীর তরফ থেকে। এখানেই শেষ নয়, একাধিক জিনিসের উপর ইমপোর্ট ডিউটি এক্সেম্পশন ঘোষণা করার পাশাপাশি কিছু পণ্যের ক্ষেত্রে তিনি সম্পূর্ণ করছাড় ঘোষণা করেছেন। আবার কিছু জিনিসপত্রের ক্ষেত্রে বাড়ানো হয়েছে ইমপোর্ট ডিউটি বা ট্যাক্স রেট। এছাড়া তুলে ধরেছেন নয়া আয়কর আইনও।

সবটা শুনে তার ভুয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পর নিজের প্রতিক্রিয়া জানান প্রধানমন্ত্রী। তিনি দাবি করেন যে এটি মানুষের চাহিদার বাজেট এবং এর জেরে আরো উন্নতি হবে দেশের অর্থব্যবস্থার। শুধু তাই নয়, তিনি এটাও দাবি করেন যে আত্মনির্ভর ভারত গড়ার ক্ষেত্রে এবং বিকাশিত ভারতকে মজবুত করার ক্ষেত্রে এই বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি তিনি এটাও জানান যে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে বাণিজ্যচুক্তি হওয়ায় যুবসমাজ থেকে শুরু করে ছোট-মাঝারি ব্যবসায়ীরা লাভ পাবে। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “মানুষের চাহিদার বাজেট এটি। এটি ভারতবর্ষকে বিশ্বের তৃতীয় বৃহত্তর অর্থনীতি করার লক্ষ্যে। আমাদের দেশের যে অর্থব্যবস্থা, তার আরো উন্নতি হবে এই বাজেটের জেরে। নয়া গতি পাবে সংস্কার। মূল্যবৃদ্ধি কমানোর পথ দেখানো হয়েছে এই বাজেটে। এই বাজেট নতুন দিশা দেবে আত্মনির্ভর ভারত প্রকল্পের ক্ষেত্রেও। শক্তিশালী হবে বিকাশিত ভারত। নারীদের স্বনির্ভর গোষ্ঠীতে তৈরি হবে আধুনিক বাস্তুতন্ত্র। পর্যটনে উৎসাহ দিয়েছে এই বাজেট। বিশেষ করে এর জেরে পর্যটন বাড়বে উত্তর-পূর্ব ভারতে। ইইউর সঙ্গে বাণিজ্যচুক্তির জেরে লাভবান হবেন যুব সম্প্রদায় ও ছোট-মাঝারি ব্যবসায়ীরা।” যদিও নির্মলা সীতারমনের এই বাজেট ঘোষণার পরই সেনসেক্সের সূচক ১৬০০ পয়েন্ট পড়ে যাওয়ার পাশাপাশি নিফটিও পড়ে যায় ৪৮১ পয়েন্ট। কিছুক্ষণ পরে অবশ্য সেনসেক্স ৭০০ পয়েন্ট ফিরে পায়।

Releated Posts

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এপাশ, ওপাশ, ধপাস……

এপাশ, ওপাশ, ধপাস ছাড়া কি বলব মাথায় আসছেনা

ByByHafizur Rahaman Jun 16, 2026

যুবসম্প্রদায়কে কোটায় প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন রাহুল

নিজের এক্স হ্যান্ডেল থেকে রাহুল গান্ধী লেখেন, “আসুন একত্রিত হয়ে আমরা এমন এক আওয়াজ তুলি, যা উপেক্ষা করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জয়পুরে বিক্ষোভ দেখাতে গিয়ে হেনস্তার সম্মুখীন অভিজিৎ

অভিযোগ, একদল দুষ্কৃতী তাঁকে ঘিরে পরপর চড় মারতে থাকেন। ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top