দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: বুধবার, ২৯ এপ্রিল, রাজ্যে চলছে দ্বিতীয় দফার ভোট। ইতিমধ্যেই সকাল থেকে একাধিক হেভিওয়েট প্রার্থী নিজের ভোটাধিকার প্রয়োগ করে ফেলেছেন। ভোট দিয়েছেন পানিহাটির বিজেপি প্রার্থী, তথা অভয়ার মা, রত্না দেবনাথ।
এদিন সকালে ভোট দিয়ে বেরিয়ে রত্না দেবনাথ সাংবাদিকদের মুখোমুখি হন এবং নিজের বক্তব্য তুলে ধরেন। জয় নিয়ে তিনি আশাবাদী। বিজেপি প্রার্থীর দাবি, “আমাদের ভোট দিয়েছে মানুষ। জিতবো আমরাই।” এখানেই শেষ নয়, এর সঙ্গে তিনি এও দাবি করেন যে এবার বিচার হবেই।
এবার দেখার বিষয় যে পানিহাটিতে রত্না দেবনাথ জিততে পারেন কিনা। কী হয় শেষ পর্যন্ত? এই মুহূর্তে এই ব্যাপারে একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে বঙ্গ রাজনৈতিক মহলে। সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে মে মাসের ৪ তারিখে।



By










