• Home
  • জেলার খবর
  • “মানুষ বিজেপিকে ভোট দিয়েছে” প্রথম দফার ভোট নিয়ে বললেন অনুরাগ

“মানুষ বিজেপিকে ভোট দিয়েছে” প্রথম দফার ভোট নিয়ে বললেন অনুরাগ

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: দোরগোড়ায় বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ। ইতিমধ্যেই তা সামনে রেখে জোরদার প্রচারে ঝাঁপিয়ে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি, বাম, কংগ্রেস সহ সকল বিরোধীরা।

এই আবহে প্রথম দফায় রেকর্ড ভোটদান নিয়ে নিজের অবস্থান জানালেন কেন্দ্রীয় নেতা অনুরাগ ঠাকুর। তিনি ‘টিভি ৯ বাংলা’কে দাবি করেছেন যে বিজেপির পক্ষেই মানুষের তরফ থেকে ভোট দেওয়া হয়েছে এবং ১১০টি আসনের বেশি পাবে গেরুয়া শিবির প্রথম দফায়।

অনুরাগ ঠাকুর বলেন, “মানুষ প্রথম দফায় বিজেপিকে ভোট দিয়েছে। প্রথম দফায় ১১০টির বেশি আসন পাবে বিজেপি।” এখানেই শেষ নয়, তিনি এও দাবি করেন যে এবার গেরুয়া শিবির সরকার গঠন করবে। প্রসঙ্গত, বিজেপির মতো তৃণমূল কংগ্রেসও দাবি করে চলেছে প্রথম দফায় তাদেরকেই মানুষ বেশি ভোট দিয়েছে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়।

Releated Posts

এবার বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

সোমবার রাতে তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ তুলে কালীতলা আশুলিয়া থানায় এফআইআর দায়ের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবনে হাজিরা অভিষেকের

নির্দেশ অনুযায়ী মঙ্গলবার, ১৬ জুন, তিনি হাজিরা দেন সিআইডির দপ্তর ভবানী ভবনে। এদিন বেলা ১২টা নাগাদ তিনি সেখানে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এপাশ, ওপাশ, ধপাস……

এপাশ, ওপাশ, ধপাস ছাড়া কি বলব মাথায় আসছেনা

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top