• Home
  • জেলার খবর
  • “বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন” বিজেপির জয় নিয়ে আত্মবিশ্বাসী কঙ্গনা

“বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন” বিজেপির জয় নিয়ে আত্মবিশ্বাসী কঙ্গনা

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোটমুখী বাংলায় পা রাখলেন বিজেপির অন্যতম তারকা প্রচারক, তথা দলের হিমাচল প্রদেশের মান্ডির সংসদ ও বলিউড অভিনেত্রী, কঙ্গনা রানাউত। কলকাতায় পৌঁছে প্রথমে কালীঘাট মন্দিরে পুজো দেন এবং এরপর সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের বক্তব্য তুলে ধরেন। 

আত্মবিশ্বাসের সুরে কঙ্গনা দাবি করেন যে বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে তাঁরা বিজেপিকে ক্ষমতায় আনবেন, বিশেষ করে মহিলা ও মেয়েরা। তিনি বলেন, “এটা ধরে নিয়ে চলুন যে এখানে বিজেপিরই সরকার আসছে।”

মহিলাদের নিরাপত্তার ইস্যু নিয়ে তাঁর অভিযোগ, “এখানে যে অন্যায় হচ্ছে মেয়েদের সঙ্গে, বলা হচ্ছে, নিয়ে যাও ক্ষতিপূরণ। কিন্তু বন্ধ হবে না ধর্ষণ। কথা বলা হচ্ছে এভাবে। নাইট ডিউটি করেন যে ডাক্তাররা, তাঁদের দুর্দশা গোটা দেশ দেখেছে। দেশ দুঃখিত যে মহিলাদের নিরাপত্তা দিতে পারছেন না একজন মহিলা মুখ্যমন্ত্রী।” তৃণমূল সুপ্রিমোকে নিশানা করে কঙ্গনার বক্তব্য, “ন্যায়ের রাস্তা থেকে সরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে ধুয়ে মুছে এবারের নির্বাচনে সাফ হয়ে যাবে।”

Releated Posts

শুভেন্দুর কড়া নির্দেশের পর তিলজলায় বুলডোজার অভিযান

কলকাতা পুরসভা এবং কেএমডিএ বুধবার যৌথভাবে অভিযান চালায় তিলজলা এলাকায়। সেখানে পৌঁছায় বেশ কয়েকটি বুলডোজার। এরপর শুরু হয়…

ByByDebojit Mukherjee May 13, 2026

আরজি কর মামলা: নির্মল ঘোষ সহ ৩ জনের গ্রেফতারির দাবি তুলল নির্যাতিতার পরিবার

শিয়ালদহ আদালতের দ্বারস্থ হয়ে তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ সহ ৩ জনের গ্রেফতারির দাবি তুললেন নির্যাতিতার মা, তথা পানিহাটির…

ByByDebojit Mukherjee May 13, 2026

তৃণমূল কর্মীর বাড়ির পাঁচিল থেকে হুমকি চিঠি সহ বোমা

সাতসকালে তৃণমূল কর্মীর বাড়ির পাঁচিল থেকে হুমকি চিঠি সহ বোমাকে ঘিরে চাঞ্চল্য নবদ্বীপ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে। পুলিশ…

ByByDebojit Mukherjee May 13, 2026

“বাদ যাবে না নাম” অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় বার্তা অগ্রিমিত্রার

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয় অগ্নিমিত্রা পাল বলেন, “যাঁদের নাম বাদ পড়েছে তালিকা থেকে, কিন্তু আবেদন করেছেন ট্রাইব্যুনালে, তাঁরা…

ByByDebojit Mukherjee May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top