• Home
  • জেলার খবর
  • “ভিনরাজ্য থেকে লোক এনে ছাপ্পা ভোট” স্বরূপনগর থেকে বিস্ফোরক অভিযোগ মমতার

“ভিনরাজ্য থেকে লোক এনে ছাপ্পা ভোট” স্বরূপনগর থেকে বিস্ফোরক অভিযোগ মমতার

Image

দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: শুক্রবার স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিনা মন্ডলের সমর্থনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করেন তেঁতুলিয়া হাইস্কুল ফুটবল মাঠে। সেখান থেকে একের পর এক ইস্যু তুলে বিজেপি সরকারকে তিনি আক্রমণ করেন। 

তবে এর মাঝে বিস্ফোরক অভিযোগ তোলেন তৃণমূল সুপ্রিমো। কী সেই অভিযোগ? তাঁর অভিযোগ, অন্য রাজ্য থেকে লোক নিয়ে এসে ছাপ্পা ভোট দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “উত্তরপ্রদেশ থেকে ৫০ হাজার লোক ট্রেনে চাপিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বৃহস্পতিবার অসমে ভোট দেওয়ানোর জন্য। অন্য রাজ্য থেকে পশ্চিমবঙ্গেও লোক ঢোকানো হচ্ছে।”

এরপরই ভোটারদের সতর্কবার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ভালো করে চেক করে নেবেন ইভিএম, ঠিকঠাক সেগুলো পড়ছে কিনা। না হলে কিন্তু করতে দেবেন না ভোট। ভোট আটকাবে অনেক জায়গায়। কিছু লোক গটগট করে আসছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top