• Home
  • খেলা
  • বাঁচতে সরকারকে অস্ত্র হিসেবে ব্যবহার, পিসিবির কাজে ক্ষুব্ধ বিসিসিআই

বাঁচতে সরকারকে অস্ত্র হিসেবে ব্যবহার, পিসিবির কাজে ক্ষুব্ধ বিসিসিআই

Image

নিউজ ডেস্ক: দোরগোড়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলতি মাসের ৭ তারিখ থেকে মহাযুদ্ধে নামবে অংশগ্রহণকারী দলগুলি। একদিকে যখন তারা মহাযুদ্ধে জয়ী হওয়ার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখন অন্যদিকে বোমা ফাটায় পাকিস্তান। ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয় তাদের তরফ থেকে। যদিও এতে খুব একটা চিন্তিত নয় আইসিসি। তারাও ঠিক করে নিয়েছে কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করবে। 

তবে দেশের সরকারকে অস্ত্র হিসেবে ব্যবহার করে পাক ক্রিকেট বোর্ডের নিজেদের বাঁচানোর পরিকল্পনায় ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাদের মতে, পিসিবির তরফ থেকে যে যুক্তি তুলে ধরা হচ্ছে, তা বেশ দুর্বল। কারণ ইতিমধ্যেই ভারতের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে খেলেছে পাকিস্তান। পাশাপাশি, রাইজিং স্টার্টস এশিয়া কাপে খেলবে মহিলা দল। তাহলে বয়কট কেন শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপে? বোর্ড সূত্রের বক্তব্য, এই প্রশ্নে চাপে পড়তে পারে পিসিবি।

মনে করা হচ্ছে পিসিবি হাতিয়ার হিসেবে তুলে ধরতে চলেছে ‘ফোর্স ম্যাজুর’ শর্তকে, যা অনুযায়ী কোনও পক্ষ স্টেপ নিতে পারছে না চুক্তি অনুযায়ী হঠাৎ কোনও পরিস্থিতি তৈরি হওয়ায় এবং সেই কারণে তাদের শাস্তি দেওয়া উচিত নয়। পিসিবি দাবি করতে পারে যে ভারতের বিরুদ্ধে খেলতো তারা, কিন্তু সরকারের নির্দেশে তা সম্ভব হয়ে উঠছে না এবং এতে তাদের কিছু করার নেই। তাই তাদের শাস্তি দেওয়া উচিত নয় আইসিসির।

তবে এই ক্ষেত্রে পাল্টা দিচ্ছে বিসিসিআইও। তাদের মতে, “ভারতের বিরুদ্ধে পাকিস্তান অন্য টুর্নামেন্ট খেলছে, তাহলে বয়কট কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ? তাছাড়া পাক ক্রিকেট বোর্ডের চিফ পেট্রন এই দেশের প্রধানমন্ত্রী নিজেই। বোর্ডের প্রধানও একজন কেন্দ্রীয় মন্ত্রী। তাই পাকিস্তান খেলার মধ্যে রাজনীতি ঢোকাচ্ছে। তারা দ্বিচারিতা করছে জাতীয় দল নিয়ে। সেই পথে বাংলাদেশও হাঁটছে।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। দুই দেশ বা আইসিসি কোন পথে হাঁটে, সেদিকেই এখন নজর রয়েছে গোটা ক্রিকেটবিশ্বের।

Releated Posts

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ইরান-নিউজিল্যান্ডের রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হলো ২-২ স্কোরলাইনে

এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম। ড্র দিয়ে কাপ ক্যাম্পেন শুরু ইরান ও নিউজিল্যান্ডের। ম্যাচের ফলাফল…

ByByHafizur Rahaman Jun 16, 2026

শেষ পর্যায়ে গোল করে ম্যাচ বাঁচালো উরুগুয়ে

অন্তিম লগ্নে গোল করে পরাজয় এড়ালো উরুগুয়ে। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা সৌদি আরবের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

আত্মঘাতী গোলে জয় থেকে বঞ্চিত মিশর

আত্মঘাতী গোলের জন্য জয় থেকে বঞ্চিত হলো মিশর। চলতি ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ তারা বেলজিয়ামের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top