• Home
  • জেলার খবর
  • “কাজ না করলে পাশে থাকবে না দল” সতর্কবার্তা অভিষেকের

“কাজ না করলে পাশে থাকবে না দল” সতর্কবার্তা অভিষেকের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: “কাজ না করলে পাশে থাকবে না দল” বিএলএ২ বৈঠক থেকে কড়া বার্তা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর কি বললেন তিনি? ঘাসফুল শিবিরের সেনাপতি এই নির্দেশও দেন যে ধীরে চলো নীতি বাদ দিয়ে জেগে ওঠা দরকার। এছাড়া তিনি এভাবেও সতর্ক করে দেন যে ওয়ার রুমগুলি ঠিকঠাক কাজ না করলে, এই কাজ পুরোদমে চালিয়ে যাবে গেরুয়া শিবির।

এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “যদি কোন দায়িত্ব দেওয়া হয় আপনাকে আর আপনি যদি ভাবেন কাজ করবেন না, তাহলে বিধায়ক, সাংসদ, যেই হোন না কেন, আপনাদের পাশে থাকবে না দল।” এরপরই ডায়মন্ড হারবার সাংসদের পরামর্শ, “দু-একদিন সংসদের অধিবেশনে যান এবং বাকি সময়টা দিন নিজের এলাকায়। কোনও জায়গা নেই আত্মতুষ্টি ও আত্মবিশ্বাসের।”

এরপরই দলের সেনাপতির সতর্কতা, “ধীরে চলো নীতিতে বিশ্বাস করেন যাঁরা, আমি তাদের বলছি, আপনারা জেগে উঠুন। হরিয়ানা ও দিল্লিতে যা করা হয়েছে, সেটা এখানেও করা হবে।” তবে এখানেই থেমে যাননি তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে এই ব্যাপারেও সতর্ক করে দেন যে, “যদি আমাদের ওয়ার রুমগুলি ঠিকঠাক কাজ না করে, তাহলে কিন্তু পুরোমাত্রায় এই কাজ চালিয়ে যাবে বিজেপি।”

বলে রাখা ভালো, রাজ্যে এসআইআরের কাজ চালু হওয়ার পর থেকেই পথে নেমে প্রতিবাদ জানাতে শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যবাসীকে যাতে কোনরকমের সমস্যার সম্মুখীন না হতে হয়, সেই কথাটি মাথায় রেখে প্রতিটা বুথে সহায়তা ক্যাম্প তৈরি করার পাশাপাশি তৈরি করা হয়েছে কেন্দ্রভিত্তিক ‘ওয়ার রুম’ও। তবে অভিযোগ, দলের কিছু সাংসদ, বিধায়ক ও অন্যান্য নেতা সঠিকভাবে সময় দিচ্ছেন না বলে কয়েকটি ওয়ার রুমের কাজ নিয়ে অসন্তুষ্ট অভিষেক। শনিবারের বৈঠকের তৃণমূল কংগ্রেস সেনাপতি এই বিষয়টি তুলে ধরেন এবং একাধিক বার্তা দেন।

Releated Posts

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

রাহুলকে অভিষেকের জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু সৌজন্যতা নাকি অন্যকিছু?

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি…

ByByHafizur Rahaman Jun 19, 2026

সই জাল কাণ্ডের তদন্ত করতে কল্যাণকে ফোন তদন্তকারীর, ক্ষুব্ধ তৃণমূল সাংসদ

সই জাল কাণ্ডের তদন্ত করতে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যান বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জিজ্ঞাসাবাদ করার ইচ্ছাপ্রকাশ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

ফের কালীঘাটে সিআইডি, হানা মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের বাড়িতে

জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্যের তদন্ত করতেই সেখানে যান আধিকারিকরা। তাঁরা এই ব্যাপারে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top