• Home
  • জেলার খবর
  • “সবই মুঘল সাম্রাজ্যের পার্ট” হুমায়ুন-সেলিমের বৈঠককে কটাক্ষ সুকান্তর

“সবই মুঘল সাম্রাজ্যের পার্ট” হুমায়ুন-সেলিমের বৈঠককে কটাক্ষ সুকান্তর

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এই মুহূর্তে একাধিক ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। তার মাঝে হইচই ফেলে দিয়েছে সিপিএমের রাজ্য সম্পাদক মহাম্মদ সেলিম ও জনতা উন্নয়ন পার্টির প্রধান, তথা সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক, হুমায়ুন কবিরের বৈঠক। ইতিমধ্যে এই ঘাসফুল ও হাত শিবিরের তরফ থেকে এই বৈঠকের তীব্র সমালোচনা করা হয়েছে। বলা ভালো, অনেকেই তা ভালো চোখে দেখছেন না।

এবার এই বিষয়ে মুখ খুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কী বললেন তিনি? তাঁর সাফ কথা, তিনি দেখতে চান যে কি হচ্ছে। এখানেই শেষ নয়, এর সঙ্গে তিনি এটাও দাবি করেন যে সবটাই মুঘল সাম্রাজ্যের অংশ। তাঁর বক্তব্য, “আমরা দেখতে চাই সবাই মিলামিশা কি হচ্ছে। সবই তো মুঘল সাম্রাজ্য। হুমায়ূনও ছিল মুঘল সাম্রাজ্যে। আবার সেলিমও ছিল। সবই মুঘল সাম্রাজ্যের পার্ট। আমরা ইতিহাসে পড়েছি। কোন মুঘল কার হাত ধরে, সেটাই দেখা যাক।”

প্রসঙ্গত, বুধবার শহরের এক হোটেলে বৈঠক হয় সিপিএমের রাজ্য সম্পাদক মহাম্মদ সেলিম ও জনতা উন্নয়ন পার্টির প্রধান, তথা সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক, হুমায়ুন কবিরের। দুজনের মধ্যে এক ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক হয় এবং আলোচনা হয়েছে জোট নিয়ে। যদিও জোটের পথে হাঁটা হবে কিনা, সেই ব্যাপারে পরিষ্কার করে কিছু বলেননি সেলিম। অন্যদিকে, হুমায়ুন কবীর স্পষ্টভাবে জানিয়েছেন যে তিনি বামেদের সঙ্গে জোট করতে প্রস্তুত। এবার দেখার বিষয় আগামীদিনে কি হয়। শেষ পর্যন্ত দুজনে একে অপরের হাত ধরে কিনা, এটাই এখন বড় প্রশ্ন।

Releated Posts

জয় নিয়ে আশাবাদী হলেও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে ভিন্নমত শওকত-নওশাদের

জয় নিয়ে আশাবাদী হলেও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে ভিন্নমত শওকত-নওশাদের

ByByDebojit Mukherjee Apr 30, 2026

জামিনের আবেদন খারিজ মোফাক্কেরুল সহ ৫২ জনের

বৃহস্পতিবার এনআইএ বিশেষ আদালতের তরফ থেকে খারিজ করে দেওয়া হয় মোফাক্কেরুল ইসলাম সহ মোট ৫২ জন অভিযুক্তের জামিনের…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

দ্বিতীয় দফার শেষে কমিশনে জমা পড়েছে ৭৭টি বুথে পুনর্নির্বাচনের আবেদন

তবে গুরুত্বপূর্ণ বিষয় এখানেই যে সবকটি দক্ষিণ ২৪ পরগনা জেলার এবং বেশিরভাগই তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

কত আসন পাবে তৃণমূল? বড় ভবিষ্যদ্বাণী ফিরহাদের

তিনি বলেন, “আমার মনে হয় তৃণমূল কংগ্রেস ২০২ থেকে ২২৫ আসনের মধ্যে পাবে। দল চতুর্থবার ক্ষমতায় আসবে।” পাশাপাশি,…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top