• Home
  • দেশ
  • “প্যালেস্তিনিয়দের পরিত্যাগ করা হয়েছে” মোদির ইসরাইল সফরকে কটাক্ষ কংগ্রেসের

“প্যালেস্তিনিয়দের পরিত্যাগ করা হয়েছে” মোদির ইসরাইল সফরকে কটাক্ষ কংগ্রেসের

Image

দেবজিৎ মুখার্জি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইসরাইল সফরকে কটাক্ষ হাত শিবিরের, ওরফে কংগ্রেসের। কী বক্তব্য তাদের? দলের বর্ষের নেতা জয়রাম রমেশ দাবি করেছেন, মোদি সরকারের তরফ থেকে পরিত্যাগ করা হয়েছে প্যালেস্তিনিয়দের। এখানেই শেষ নয়, তাঁর আরো বক্তব্য, নৃশংসভাবে প্যালেস্তিনিয়দের ইসরাইল হত্যা করেছে এবং তা সত্ত্বেও প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী সেখানে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি এমনটাই দাবি করেছেন। 

নিজের এক্স হ্যান্ডেল থেকে জয়রাম রমেশ লিখেছেন, “ওয়েস্ট ব্যাঙ্কে ইসরাইল অজস্র প্যালেস্তিনীয়কে  তুলে দিয়েছে এবং ঘরছাড়া করেছে। গোটা বিশ্ব এর নিন্দা করেছে। ইসরাইল নারকীয় আক্রমণ চালাচ্ছে গাজায় বাস করা নিরীহ প্যালেস্তিনীয়দের উপর।” এর সঙ্গে বর্ষীয়ান কংগ্রেস নেতা ইরানের প্রসঙ্গও টেনে আনেন। তিনি লিখেছেন, “শুধু তাই নয়, ইসরাইল ও আমেরিকা যৌথভাবে পরিকল্পনা করছে ইরানে হামলা চালানোর। তা সত্ত্বেও ইসরাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।”

জয়রাম রমেশের সংযোজন, “ওনার পরম বন্ধু, সেই দেশের  প্রধানমন্ত্রী, বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী।” এর সঙ্গে নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগের কথা বলেন কংগ্রেস নেতা। তিনি লিখেছেন, “ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। সেই দেশের সংসদে প্রধানমন্ত্রী যে ভাষণ দেবেন, তা বয়কটের হুমকিও দেওয়া হচ্ছে সেই দেশের বিরোধী দলগুলির তরফ থেকে।”

প্রসঙ্গত, বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইসরাইলে যাওয়ার কথা। এটি দুদিনের সফর। সেখানকার সংসদে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। এর সঙ্গে তিনি দেখা করবেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের সঙ্গে। সূত্র মারফত জানা গিয়েছে যে বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা, প্রতিরক্ষা থেকে শুরু করে একাধিক বিষয়ে আলোচনা হবে।

এবার দেখার বিষয় যে দুদিনের এই সফর থেকে কেমন ফল মেলে। কি বিষয়ে আলোচনা হয় বা কি চুক্তি হয়, সেদিকে নজর রয়েছে গোটা জাতীয় রাজনীতির। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে সেখান থেকে বড়সড় কিছু ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী। সেক্ষেত্রে দেখার যে শেষ পর্যন্ত কি হয়। পরবর্তী অধ্যায় কি? তা জানা যাবে শীঘ্রই।

Releated Posts

“নিট প্রস্তুতিতে পরীক্ষার্থীদের খরচ কেন্দ্রের বরাদ্দের মতো” বিস্ফোরক রাহুল

রাহুল আরো বলেন, “একসঙ্গে কাজ করতে হবে আমাদের। নিশ্চিত করতে হবে, যেন এমন কোনো পরিস্থিতিতে না পড়ে দেশের…

ByByHafizur Rahaman Jun 19, 2026

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

রাহুলকে অভিষেকের জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু সৌজন্যতা নাকি অন্যকিছু?

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি…

ByByHafizur Rahaman Jun 19, 2026

‘ছাত্রো কি গুঞ্জ’ অভিযানে রাহুল

তাঁর কথায়, “ছাত্রো কি গুঞ্জ তাঁদের কণ্ঠস্বরই হবে, যাঁরা প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষার অনিয়ম বা উচ্চশিক্ষার খরচের কারণে ক্ষতির…

ByByHafizur Rahaman Jun 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top