• Home
  • জেলার খবর
  • আইনি জটিলতায় পবিত্র কর, এফআইআর দায়ের হতেই হাই কোর্টের দ্বারস্থ

আইনি জটিলতায় পবিত্র কর, এফআইআর দায়ের হতেই হাই কোর্টের দ্বারস্থ

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় আইনি জটিলতায় নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র কর। তাঁর বিরুদ্ধে ছিনতাই ও হুমকির অভিযোগে এফআইআর দায়ের হতেই হাই কোর্টের দ্বারস্থ হন তিনি এফআইআর খারিজের দাবিতে। 

শুক্রবার এফআইআর খারিজের আবেদন জানানোর পাশাপাশি রক্ষাকবচ চেয়ে জরুরি শুনানির আবেদনও করা হয় পবিত্র করের তরফ থেকে। বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় মামলা দায়েরের অনুমতি দেন। জানা গিয়েছে, শুনানি আগামী সপ্তাহেই হতে পারে।

উল্লেখ্য, ঘটনার সূত্রপাত চলতি মাসের ৭ তারিখ নন্দীগ্রামের কৃষ্ণনগর এলাকার বাসিন্দা বুদ্ধদেব গিরি থানায় অভিযোগ দায়ের করা থেকে। তাঁর দাবি, ৬ তারিখ তিনি যখন নিজের বাড়ির কাছে বসেছিলেন, তখন দলবল নিয়ে পবিত্র কর সেখানে যান এবং ‘জয় বাংলা’ স্লোগান দিতে বলেন। অভিযোগ, তিনি তা অস্বীকার করায় তাঁকে মারধরের পাশাপাশি তাঁর কাছ থেকে ছিনতাই করা হয় ৩৭০০ টাকা। এই অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের করা হয়েছে পবিত্র কর সহ মোট ৪ জনের বিরুদ্ধে।

Releated Posts

ফল ঘোষণার আগে কমিশনের দুটি আলাদা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের

বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করলেন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও আইনজীবী…

ByByDebojit Mukherjee Apr 30, 2026

জামিন পেলেন আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেল

তাঁকে জামিন দিল দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট। তবে এর বিরোধিতা করেনি ইডি বলে জানা গিয়েছে। 

ByByDebojit Mukherjee Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top