• Home
  • জেলার খবর
  • “৪ তারিখ দেখিয়ে দেবে কে কাকে উল্টো করে টাঙায়” শাহকে চ্যালেঞ্জ অভিষেকের

“৪ তারিখ দেখিয়ে দেবে কে কাকে উল্টো করে টাঙায়” শাহকে চ্যালেঞ্জ অভিষেকের

Image

দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: প্রথম দফার ভোটের আগে হুঁশিয়ারি ও পাল্টা হুঁশিয়ারিতে জমে উঠেছে রাজ্য রাজনীতি। এদিনও তার ব্যতিক্রম হলো না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফের পাল্টা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন যে ভোটে জিতে ক্ষমতায় এসে শাসকদলের গুন্ডাদের উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেওয়া হবে। এর পাল্টা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী সভা থেকে তিনি সমালোচনা করার পাশাপাশি চ্যালেঞ্জ দিলেন শাহকে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলার মানুষ ৪ তারিখ দেখিয়ে দেবে কে কাকে উল্টো করে টাঙায়। আমি বলছি, আপনি কলকাতায় থাকুন ৪ তারিখ। দেখা হবে। এবার তৃণমূল কংগ্রেসের পক্ষে ৩১-০ করতে চলেছে দক্ষিণ ২৪ পরগনা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top