• Home
  • দেশ
  • শীর্ষ আদালতে ভর্ৎসনার সম্মুখীন হতে হল এনটিএকে

শীর্ষ আদালতে ভর্ৎসনার সম্মুখীন হতে হল এনটিএকে

Image

দেবজিৎ মুখার্জি: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শীর্ষ আদালতে ভর্ৎসনার সম্মুখীন হতে হল ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে (এনটিএ)। ইউপিএসসির সাথে তুলনা টেনে তাদের থেকে শিক্ষা নেওয়ার কথা বলে আদালত। এদিকে এদিন আদালতে সরকারপক্ষের তরফ থেকে জানানো হয় যে নতুন করে পরীক্ষা নেওয়ার যাবতীয় পদ্ধতির দিকে ব্যক্তিগতভাবে নজর রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

পিটিআই সূত্র মারফত জানা যাচ্ছে যে দেশের সর্বোচ্চ আদালতকে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, “যাতে কোনও ত্রুটি না থাকে, তাই ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী তদারকি করছেন। কিছু নতুন প্রক্রিয়া ২১ জুনের পরীক্ষার জন্য শুরু করা হয়েছে।” পাশাপাশি, কেন্দ্রের তরফ থেকে এদিন জানানো হয়েছে যে প্রশাসনের তরুণদের চিন্তা নিয়ে চিন্তিত।

এদিকে এদিন এনটিএকে ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট। ইউপিএসসির সাথে তুলনা টেনে কোর্টের বক্তব্য, “এমন কিছু কখনওই ঘটে না ইউপিএসসিতে। কাজেই তাদের থেকে শিক্ষা নিক এনটিএ, যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top