• Home
  • দেশ
  • “এখন নীতিন নবীনই আমার বস” দলের নয়া সর্বভারতীয় সভাপতিকে নিয়ে বললেন মোদি

“এখন নীতিন নবীনই আমার বস” দলের নয়া সর্বভারতীয় সভাপতিকে নিয়ে বললেন মোদি

Image

দেবজিৎ মুখার্জি: বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব গিয়েছে নীতিন নবীনের কাঁধে। দলের ইতিহাসে তিনি সবচেয়ে কম বয়সি সভাপতি। তাঁকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দাবি করেন যে তিনি প্রধানমন্ত্রী হলেও দলে তিনি শুধু একজন কার্যকর্তা। এখানেই শেষ নয়, নামো আরো দাবি করেন যে এখন থেকে নীতিন নবীনই তাঁর বস। 

সোমবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় গেরুয়া শিবিরের সর্বভারতীয় সভাপতি হন নীতিন নবীন। মঙ্গলবার রাজধানীতে বিজেপির সদর দপ্তরে জেপি নাড্ডার হাত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে দলের অন্যান্য শীর্ষ নেতারা। সকলের উপস্থিতিতেই তিনি নয়া সর্বভারতীয় সভাপতি উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং অভিনন্দন জানান। 

প্রধানমন্ত্রী বলেন, “দলে আমি একজন কার্যকর্তা। এখন নীতিন নবীনই আমার বস। দলের সভাপতি হওয়ার জন্য ওকে অভিনন্দন জানাই। বিজেপিকে শক্তিশালী করার পেছনে দলের সকল প্রাক্তন সভাপতিরই অবদান রয়েছে।” প্রাক্তন সভাপতিদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “শূন্য থেকে বিজেপি উচ্চতায় পৌঁছেছে লালকৃষ্ণ আডবাণী, অটল বিহারী বাজপেয়ী, মুরলী মনোহর যোশীর নেতৃত্বে। আমাদের সরকার একের পর এক রাজ্যে ক্ষমতায় এসেছে অমিত শাহের নেতৃত্বে। পঞ্চায়েত থেকে শুরু করে সংসদ, সব জায়গাতেই আমাদের হাত শক্ত করেছেন জেপি নাড্ডা।”

তিনি আরো বলেন, “দীর্ঘদিন ধরে কোনও সরকার ক্ষমতায় থাকলে, আস্থা কমে যায় মানুষের। কিন্তু তাও আমরা ভেঙ্গে দিয়েছি। আমাদের কাছে প্রাধান্য পায় মানুষের সেবা। বিজেপি এক সংস্কার, এক পরিবার। আমাদের আদর্শ – নিজের থেকে দল বড় এবং দলের থেকে দেশ। নেতৃত্ব বদলালেও বদলায় না আমাদের আদর্শ। তাই আমাদের প্রতি বিশ্বাসও মানুষের ক্রমশ বেড়েছে।”

Releated Posts

রাম মন্দিরের প্রনামি দুর্নীতি কাণ্ডে সিট তদন্ত পড়ল পঞ্চম দিনে

রাম মন্দিরের প্রনামি দুর্নীতির ঘটনায় রামমন্দির চত্বরে নিয়মিত যাচ্ছেন বিশেষ তদন্তকারী দলের (সিট) তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদ করছেন ট্রাস্টি এবং…

ByByHafizur Rahaman Jun 19, 2026

“নিট প্রস্তুতিতে পরীক্ষার্থীদের খরচ কেন্দ্রের বরাদ্দের মতো” বিস্ফোরক রাহুল

রাহুল আরো বলেন, “একসঙ্গে কাজ করতে হবে আমাদের। নিশ্চিত করতে হবে, যেন এমন কোনো পরিস্থিতিতে না পড়ে দেশের…

ByByHafizur Rahaman Jun 19, 2026

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

রাহুলকে অভিষেকের জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু সৌজন্যতা নাকি অন্যকিছু?

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি…

ByByHafizur Rahaman Jun 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top