• Home
  • জেলার খবর
  • এবার আমফান ত্রাণ দুর্নীতির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

এবার আমফান ত্রাণ দুর্নীতির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

Image

দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: এই মুহূর্তে নানা সমস্যায় জর্জরিত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার উপর বাড়তি সংযোজন আমফান ত্রাণ দুর্নীতির অভিযোগ। বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন অভিজিৎ দাস, ওরফে ববি। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক হইচই পড়েছে। নানা প্রশ্নও উঠতে শুরু করেছে।

অভিযোগকারীর বক্তব্য, কেন্দ্রের তরফ থেকে যে আর্থিক সাহায্য পাঠানো হয়েছিল আমফানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও বাড়ি ঠিক করার জন্য, তার এক বড় অংশ পৌঁছায়নি আসল উপভোক্তাদের হাতে। বরং তা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ। ববির বক্তব্য, ২৫ কোটি ৮০ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল বিষ্ণুপুর-১ ব্লকে ক্ষতিগ্রস্ত ৩১ হাজার পরিবারের জন্য। তবে সরকারি নথিতে ৩৪ হাজার দেখানো হয়েছে উপভোক্তার সংখ্যা। একইভাবে প্রায় ৩২ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ তোলা হয়েছে বিষ্ণুপুর-২ ব্লকেও। 

অভিযোগে এও বলা হয়েছে যে নানা ক্ষেত্রে টাকা তোলা হয়েছে অনেকজনের নামে একই মোবাইল নম্বর ব্যবহার করে। কোথাও একাধিক ব্যক্তির অনুদান জমা পড়েছে একই ব্যাঙ্ক অ্যাকাউন্টে, আবার কোথাও সরকারি অর্থ বরাদ্দ করা হয়েছে একই পরিবারের নানা সদস্যকে আলাদা উপভোক্তা দেখিয়ে। বিজেপি নেতার বক্তব্য, শুধু বিষ্ণুপুর থানাতেই নয়, পর্যায়ক্রমে অভিযোগ দায়ের করা হবে ডায়মন্ড হারবার সাংসদ এলাকার প্রত্যেকটি থানায়। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী হয়। আগামীদিনে এই অভিযোগকে কেন্দ্র করে আর কী বেরিয়ে আসে, সেদিকেই এখন নজর রয়েছে গোটা রাজনৈতিক মহলের। এবার দেখার আগে কি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top