এখনই রিলিফ নয় সুজিতের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আদালতের দ্বারস্থ হয়েও রেহাই পেলেন না রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। তাঁর তরফ থেকে ইডির গ্রেফতারির বিরুদ্ধে করা মামলাটি শুক্রবার ওঠে কলকাতা হাই কোর্টের বিচারপতি শম্পা দত্ত পালের এজলাসে। সেখানে বিচারপতির তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয় যে এখনই তিনি কোনও রিলিফ পাবেন না। প্রাক্তন মন্ত্রীর আইনজীবীর তরফ থেকে বক্তব্য তুলে ধরা হলেও তা শোনেননি বিচারপতি।

শুক্রবার হাই কোর্টে শুনানিতে সুজিত বসুর আইনজীবী সিদ্ধার্থ লুথরা বলেন, “আমার মক্কেল চ্যালেঞ্জ করছে গ্রেপ্তারিকে। অভিযুক্ত নন তিনি।” তবে বিচারপতির তরফ থেকে স্বস্তি দেওয়া হলো না প্রাক্তন মন্ত্রীকে। তাঁর স্পষ্ট কথা, “এখনই কোনও রিলিফ নয়।” পাশাপাশি, তিনি এই নির্দেশও দেন যে নিয়মিত বেঞ্চেই এই মামলার শুনানি হবে এবং গ্রেফতারি নিয়ে ইডির তরফ থেকে বিস্তারিত নোটিসও দেওয়া হবে। হলফনামা দেওয়া হবে সুজিত বসুর তরফ থেকেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top