• Home
  • জেলার খবর
  • “যত ভাল কাজ করেছে আমার সরকারে, কেউ করতে পারেনি” জ্যোতিপ্রিয়র প্রশংসা মমতার

“যত ভাল কাজ করেছে আমার সরকারে, কেউ করতে পারেনি” জ্যোতিপ্রিয়র প্রশংসা মমতার

Image

দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে অনেকদিন জেলে ছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী, তথা হাবড়ার তৃণমূল প্রার্থী, জ্যোতিপ্রিয় মল্লিক। বর্তমানে তিনি জামিনে মুক্ত। তাঁকে ঘাসফুল শিবিরের তরফ থেকে ফের প্রার্থী করা হয়। মঙ্গলবার বারাসতের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে সমর্থন জানান বালুকে এবং তাঁর প্রশংসা করেন। 

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বালু যত ভাল কাজ করেছে আমার সরকারে, কেউ করতে পারেনি তা। চক্রান্ত করা হয়েছে ওর বিরুদ্ধে। বদনাম করেছে বালুর নামে। গ্রেফতার করেছিল ওকে হিংসা করে। কিন্তু পায়নি কোনও প্রমাণ।” বিরোধীদের আক্রমণ করে তৃণমূল সুপ্রিমো বলেন, “আসলে দেড় কোটি ভুয়ো নামে রেশন কার্ড তৈরি করেছিল পচা সিপিএম। সেটা ধরিয়েছিল বালু। তাই ওরা এটা করেছিল বিজেপিকে দিয়ে।”

শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিককে কৃতিত্ব দেন ডিজিটাল কার্ড চালুর। তাঁর বক্তব্য, অনেকের অসন্তোষের কারণ হয়ে ওঠে এমন সংস্কারমূলক পদক্ষেপই এবং সেই কারণেই ষড়যন্ত্রের শিকার হন তিনি। এদিনের সবাই হাজির ছিলেন দলের বহু প্রার্থী ও নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top