নিউজ ডেস্ক: মালয়েশিয়া থেকে কি শত্রুদেশ পাকিস্তানকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? কী বলেছেন তিনি? সেখান থেকে সন্ত্রাসবাদ নিয়ে ফের নিজের অবস্থান স্পষ্ট করেন ভারতের প্রধানমন্ত্রী। এই ব্যাপারে তিনি পরিষ্কার করে দিয়েছেন যে জঙ্গিবাদ মোকাবিলা নিয়ে ভারতের অবস্থান খুবই পরিষ্কার এবং কোনও আপস করা হবে না। তিনি কোনও নির্দিষ্ট দেশের নাম না নিলেও অনেকে মনে করছেন যে পাকিস্তানের উদ্দেশ্যেই এমনটি বলেছেন।
শনিবার মালয়েশিয়ার মাটিতে পা রেখেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সেই দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। রবিবার সকালে সেখান থেকে তিনি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার বার্তা দেন। তখনই প্রসঙ্গ উঠে সন্ত্রাসবাদ মোকাবিলা করার। সেই ব্যাপারে তিনি বলেন, “আমাদের বার্তা সন্ত্রাসবাদ নিয়ে খুবই স্পষ্ট। কোনও দ্বিচারিতা বা আপস নয়।” প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রসঙ্গে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন যে তিনি নাম না করলেও তা পাকিস্তানের উদ্দেশ্যেই বলা হয়েছে।
প্রসঙ্গত, ইসলামাবাদে সম্প্রতি আত্মঘাতী বিস্ফোরণের জেরে প্রাণ হারান একাধিক মানুষ। সেই ঘটনার জন্য ভারতকে দায়ী করা হয়েছে পাকিস্তানের তরফ থেকে। তাদের বক্তব্য, ভারত চক্রান্ত করছে পাকিস্তানের রাজধানীতে হামলার আফগান তালিবানের সঙ্গে হাত মিলিয়ে। শুধু তাই নয়, মহসিন নকভি ভারতের বিরুদ্ধে এর জন্য আর্থিক সাহায্যেরও অভিযোগ তুলেছেন। যদিও কোন প্রমাণ দেখাতে পারেনি তারা। সমস্ত অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে। গোটা বিষয়টি নিয়ে এখনো বিতর্ক থামেনি। তার মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনটা জানালেন মালয়েশিয়া থেকে।
উল্লেখ্য, ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের আরো অবনতি হয় পহেলগাওয়ে ভারতীয় পর্যটকদের পাক সন্ত্রাসবাদীদের হত্যা করা থেকে। এরপরই ‘অপারেশন সিঁদুর’ চালায় ভারত এবং গোটা পাকিস্তানকে একেবারে চুরমার করে দেয়। এরপর থেকেই দুই দেশ একে অপরকে মাঝেমধ্যেই আক্রমণ করে চলেছে। বলা ভালো, দিন যত যাচ্ছে, ততো সেই মাত্রা বেড়ে চলেছে। এবার দেখার বিষয় যে আগামীদিনে আর কি কি দেখা যায়।



By














